রেস্তোরাঁয় দুষ্কৃতীদের তাণ্ডব, গুরুতর আহত ম্যানেজার

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : সোমবার রাতে গুয়াহাটির জয়ানগরে একটি রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর ও মারপিট চালানোর অভিযোগ উঠেছে ৫-৬ জনের একটি দুষ্কৃতী দলের বিরুদ্ধে। ‘উরল’ নামের রেস্তোরাঁয় ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালানোর পাশাপাশি ম্যানেজার চাংকি আহমেদকে লোহার চেয়ার ও ইট দিয়ে মারধর করে বলে অভিযোগ।

হামলায় গুরুতর আহত চাংকি আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু রেস্তোরাঁতেই নয়, দুষ্কৃতীরা তাঁর বাইকেও ভাঙচুর চালায়। রেস্তোরাঁর মালিকের অভিযোগ, ঘটনায় মাদকাসক্ত কয়েকজন যুবক জড়িত থাকতে পারে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে দুজনকে জ্যোতির্ময় বর্মন ও ধ্রুবজ্যোতি কলিতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে বশিষ্ঠ থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *