ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যু আইআইটি ছাত্রীর, শোক

Spread the news

বরাক তরঙ্গ, ২ আগস্ট : গৌহাটির আইআইটি (IIT Guwahati)-এর এক ছাত্রীর ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার কামরূপ জেলার আমিনগাঁও এলাকায় আইআইটি গুয়াহাটির কেভি গেট সংলগ্ন ব্রহ্মপুত্র ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম কাচানা সাই চেতনা। তিনি অন্ধ্রপ্রদেশের জাম্মালামাডুগু এলাকার বাসিন্দা এবং আইআইটি গৌহাটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের বিটেকের ছাত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার তিনজন বান্ধবীর সঙ্গে ব্রহ্মপুত্রের তীরে বেড়াতে গিয়েছিলেন কাচানা সাই চেতনা। নদীর ধারে একটি পাথরের ওপর বসে থাকার সময় আচমকা পা পিছলে তিনি প্রবল স্রোতের ব্রহ্মপুত্রে পড়ে যান। তাঁকে উদ্ধারের চেষ্টা করতে যশস্বিনী নামে অপর এক ছাত্রীও নদীতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যশস্বিনীকে নিরাপদে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও কাচানা সাই চেতনাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়।

ঘটনার পর আইআইটি গৌহাটি ক্যাম্পাস ও আমিনগাঁও এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *