বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় ফেসবুক লাইভ, একাধিক ত্রাণ ও পুনর্বাসন পদক্ষেপের ঘোষণা

বরাক তরঙ্গ, ২৮ জুলাই: শিবসাগর, চরাইদেউ, যোরহাট এবং গোলাঘাট জেলার বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো ফেসবুক লাইভে এসে রাজ্যের মানুষকে পরিস্থিতি ও সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। লাইভের শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর ও চরাইদেউ জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সরকারি ও…

Read More

অসমে দুগ্ধ উৎপাদনে নতুন দিগন্ত, প্রথমবার ভুটানে রপ্তানি ‘পূরবী’ আইসক্রিমের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : অসমে দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাজ্যে উৎপাদিত দুধ থেকে তৈরি বিভিন্ন দুগ্ধজাত পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। মঙ্গলবার দিসপুরের লোকসেবা ভবন প্রাঙ্গণে অসম থেকে প্রথমবারের মতো ভুটানে ‘পূরবী’ ব্র্যান্ডের আইসক্রিম রপ্তানির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অসমে দুগ্ধ উৎপাদনে আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে…

Read More

২৫ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক, উজান অসমে মৃত ৪৭, নিখোঁজ ৮

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : অসমের ২৫টি জেলার বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার জেলা আয়ুক্তদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং ত্রাণ কার্যক্রম নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।মুখ্যমন্ত্রী জানান, উজান অসমের তিনটি জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন…

Read More

নুমলীগড়ের বন্যা ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার গোলাঘাট জেলার নুমলীগড়ে একটি বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ ব্যবস্থার খোঁজখবর নেন। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সম্ভাব্য জলস্তর বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ…

Read More

পলাশবাড়িতে ২০ কোটি টাকার সমন্বিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরাক তরঙ্গ, ২১ জুলাই : জনসেবাকে আরও সহজলভ্য, দ্রুত ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার পলাশবাড়িতে প্রস্তাবিত সম-জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সমন্বিত প্রশাসনিক ভবনের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই আধুনিক প্রশাসনিক ভবনে সম-জেলা আয়ুক্তের কার্যালয়, রাজস্ব চক্র কার্যালয়, কোষাগার,…

Read More

সেমিকন্ডাক্টর খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের : হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : অসমে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নিজস্ব দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বৃহৎ বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী শিল্প-ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের দাবি, এই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা এবং একই সঙ্গে…

Read More

ফেসবুক লাইভে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ৩ আগস্ট থেকে ফের শুরু অরুণোদয় প্রকল্প

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। লাইভে তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, কর্মসংস্থান, রেশন, শিক্ষা, অবকাঠামো ও সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসমে ২ লক্ষ সরকারি চাকরি প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ…

Read More

আগামী পাঁচ বছর ঝড়ের গতিতে কাজ করব, উন্নয়নের পথে কোনও বাধাই আমাদের থামাতে পারবে না : মুখ্যমন্ত্রী

আগামী পাঁচ বছর ঝড়ের গতিতে কাজ করব, উন্নয়নের পথে কোনও বাধাই আমাদের থামাতে পারবে না : মুখ্যমন্ত্রী“আগামী পাঁচ বছর আমরা অসমে ঝড়ের গতিতে কাজ করব। কেউ যদি উন্নয়নের পথে বাধার প্রাচীরও তৈরি করে, তবে অসমবাসীর আশীর্বাদে সেই প্রাচীর ভেঙে এগিয়ে যাব। আমরা কোনও চ্যালেঞ্জকে ভয় পাই না। অসমের অশ্বমেধের ঘোড়াকে আটকে রাখা যাবে না। জনগণ…

Read More

খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত লাগানো হবে আজার গাছ: মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : রাজধানী গুয়াহাটিকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করে গড়ে তুলতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে অসম সরকার। এর অংশ হিসেবে খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত সড়কের দু’ধারে আজার গাছ রোপণ করা হবে। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।গুয়াহাটি মহানগরের সৌন্দর্যবর্ধন এবং কৃত্রিম জলাবদ্ধতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী…

Read More

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, গভীর রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সারা বিশ্ব এখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপের উন্মাদনা অসমেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের উৎসাহের কথা…

Read More