নলবাড়িতে রাজ্যব্যাপী মাদক ধ্বংস কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে আরও কড়া অসম সরকার বরাক তরঙ্গ, ১২ জুলাই : সমাজের জন্য মরণব্যাধি হয়ে ওঠা মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীল’ (জিরো টলারেন্স) নীতি আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অসম সরকার রাজ্যজুড়ে বৃহৎ মাদক ধ্বংস কর্মসূচি শুরু করেছে। রবিবার নলবাড়ির দৌলাশালস্থিত ১৪তম অসম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্পাসে এই রাজ্যব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী…

Read More

অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে আরও কড়া হবে রাজ্য সরকার : হিমন্ত

বরাক তরঙ্গ, ১১ জুলাই : খনিজ সম্পদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, অধিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজ্যের রাজস্ব সুরক্ষিত করার লক্ষ্যে অসম মন্ত্রিসভা ‘আসাম মাইনার মিনারেল কনসেশন রুলস, ২০১৩’-এর সংশোধনীতে অনুমোদন দিয়েছে। এর ফলে অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্ষাকালেও রাজ্যে খনিজ সরবরাহ যাতে ব্যাহত না হয়, সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।…

Read More

মুখ্যমন্ত্রীর সম্মানে জাপানি চা-অনুষ্ঠান : জাপানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ

বরাক তরঙ্গ, ৬ জুলাই : ভারত-জাপানের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পক্ষে মত দিয়েছে অসম সরকার। এই ক্ষেত্রে রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন জ্বালানি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মতো ক্ষেত্রে গুরুত্ব দিয়ে ভারত-জাপান সম্পর্ক আরও মজবুত করতে অসম সক্রিয় ভূমিকা…

Read More

লোকসেবা ভবনে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুনীল গাভাস্কারের

বরাক তরঙ্গ, ২৭ জুন : ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল মনোহর গাভাস্কার শনিবার লোকসেবা ভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভারতীয় ক্রিকেটের গৌরবময় ঐতিহ্য, আধুনিক ক্রিকেটের পরিবর্তিত ধারা এবং অসমে ক্রিকেটের আরও বিস্তার ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো শক্তিশালী করা, প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা…

Read More

শিলিগুড়ি-শিলচর এক্সপ্রেসওয়ে: উত্তর-পূর্বের যোগাযোগ ব্যবস্থায় আসছে নতুন যুগ, জানালেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৪ জুন: উত্তর-পূর্ব ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। শীঘ্রই শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত একটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে অসম-বঙ্গ সীমান্ত থেকে শিলচর পৌঁছাতে সময় লাগবে মাত্র ছয় ঘণ্টা। এর ফলে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র…

Read More

১৮ বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধের সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

বরাক তরঙ্গ, ১৩ জুন : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড প্রাপ্তি রোধে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শনিবার দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান,…

Read More

১ জুলাই থেকে অসমে চালু হচ্ছে ‘ভিকসিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’, বরাদ্দ ২,০০০ কোটি

বরাক তরঙ্গ, ১৩ জুন : অসম মন্ত্রিসভা শনিবার ‘ভিকসিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ভিবি-জি র‍্যাম-জি (VB-G RAM G) প্রকল্প বাস্তবায়নের কাঠামো অনুমোদন করেছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে রাজ্যে এই প্রকল্প চালু হবে এবং এর জন্য ২,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান,…

Read More

দফতর বণ্টন সম্পন্ন, উন্নয়নের গতি বাড়াতে ‘টিম অসম’-এর ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান মুখ্যমন্ত্রীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অসম মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের তিন দিন পর সোমবার রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের অনুমোদনের ভিত্তিতে অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। এর মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে এক নতুন অধ্যায়ের সূচনা…

Read More

মন্ত্রীদের দফতর বণ্টন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৮ জুন : অসমের রাজ্যপালের অনুমোদনের পর অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকছে স্বরাষ্ট্র ও রাজনৈতিক, লোকনির্মাণ (ভবন ও জাতীয় সড়ক), লোকনির্মাণ (সড়ক), বিদ্যুৎ, তথ্য ও জনসংযোগ, মুদ্রণ ও স্টেশনারি বিভাগ। এছাড়াও অন্য কোন মন্ত্রীর কাছে বরাদ্দ না হওয়া দফতরগুলিও মুখ্যমন্ত্রীর অধীনেই…

Read More

প্রকাশ পেল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা

বরাক তরঙ্গ, ৪ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ করা হয়েছে ড. হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্লবরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রণোজ পেগু এবং…

Read More