বিজেপি বিধায়ক দলের নেতা হিমন্ত, আটজনের প্রস্তাব

বরাক তরঙ্গ, ১০ মে : বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। সর্বসম্মতিক্রমে তাঁর নাম অনুমোদিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন মোট ৮ জন বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন রণজিৎকুমার দাস, অশোক সিংহল, অজন্তা নেওগ, বিশ্বজিৎ দৈমারী, পীযূষ হাজরিকা, বিজয় গুপ্তা, ডাঃ রাজদীপ রায়, পদ্ম হাজরিকা এবং…

Read More

১২ মে নতুন সরকারের শপথগ্রহণ, খানাপাড়ায় জোরকদমে প্রস্তুতি

বরাক তরঙ্গ, ৮ মে : যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১২ মে অনুষ্ঠিত হতে চলেছে অসমের নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে গৌহাটির খানাপাড়াস্থ পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এখন তুঙ্গে প্রস্তুতি। জানা গেছে, ১২ মে সকাল ১১টায় ওই মাঠেই অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। ঐতিহাসিক জয়ের পর…

Read More

মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ মে : সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী হয়ে দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার তিনি দিশপুরে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন এবং পুনর্নির্বাচনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ…

Read More

পদত্যাগ মুখ্যমন্ত্রীর, ১২ মে শপথ নেওয়ার সম্ভাবনা

বরাক তরঙ্গ, ৬ মে : পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার সকালে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। লোকসেবা ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র অর্পণ করেন। আগামী ১২ মে অসমে নবগঠিত ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন মিত্রজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১ মের পরেই নতুন…

Read More

অখিল বিধানসভায় থাকা প্রয়োজন : হিমন্ত

বরাক তরঙ্গ, ৫ মে : বিধানসভা নির্বাচনে বড় সাফল্য অর্জনের পর মঙ্গলবার সরকারি বাসভবনে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল, বিরোধীদের ভূমিকা এবং আগামী সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত মত প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার পর তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ…

Read More

পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অতুল-হাগ্রামার

বরাক তরঙ্গ, ৫ মে : আরও পাঁচ বছরের প্রস্তুতি শুরু হয়ে গেল। সোমবার ফলাফল ঘোষণার পরই মঙ্গলবার দিসপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারি বাসভবনে জড়ো হন শাসকদল এবং মিত্রদলগুলির শীর্ষ নেতৃত্ব। পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দুপুরে সেখানে উপস্থিত হন অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত এবং…

Read More

গুয়াহাটিতে আরএসএসের প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৫ মে : অসম বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এই জয়ের বড় অংশের কৃতিত্ব নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মর দিকেই যায়। তাঁর উন্নয়নমূলক কাজ, জনমুখী প্রকল্প এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ বিরোধীদের কার্যত কোণঠাসা করে দেয়। এদিকে, নির্বাচনে বড় জয়ের পর মঙ্গলবার গুয়াহাটিতে আরএসএস-এর প্রধান কার্যালয়ে…

Read More

SIR এর ভূমিকায় জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত: হিমন্ত বিশ্ব শর্মা

২৪ এপ্রিল : দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বৃহস্পতিবার প্রায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে।মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম পর্যায়ে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। প্রথম দফার উচ্চ ভোটদানের…

Read More

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগে জবাব তলব, নির্দেশ হাইকোর্টের

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ওঠা ঘৃণাভাষণ সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার (পিআইএল) জবাব দাখিল করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। বুধবার উচ্চ ন্যায়ালয়ের এক ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় এবং জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর…

Read More

অসমে বাবরি মসজিদ তৈরির কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না : হিমন্ত

১৭ এপ্রিল : পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাবরি মসজিদ প্রসঙ্গকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করেন এবং দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে এ ধরনের মন্তব্য বা…

Read More