গুয়াহাটি পুলিশ কমিশনারের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি পুলিশের কমিশনারের বিরুদ্ধে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে ওই পুলিশ আধিকারিককে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ৫ মে পুলিশ কমিশনার “তাঁর নিশানায় থাকবেন”। কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে…

Read More

দুপুরে ভোট দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : বৃহস্পতিবার দুপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজারার গড়ল এলাকার ১৫ নম্বর বুনিয়াদী এলপি স্কুলে ভোট প্রদান করেন। এদিন তিনি রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, “অসমবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আজকের আমাদের সিদ্ধান্তই রাজ্যের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে।” এদিকে, অসমে বিধানসভা…

Read More

রিণিকি ভূঞা শর্মার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য পবনের, কংগ্রেসকে তীব্র আক্রমণ ও মানহানির মামলার হুঁশিয়ারি হিমন্তর

৫ এপ্রিল : কংগ্রেসের জাতীয় নেতা পবন খেড়া-র সাম্প্রতিক সাংবাদিক সম্মেলন ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, খেড়ার বক্তব্যে দলের ভেতরের গভীর হতাশা ও আতঙ্কই প্রতিফলিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অসম একটি ঐতিহাসিক জনাদেশের দিকে এগোচ্ছে এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ কংগ্রেসের দুর্বল…

Read More

বিধানসভা আসন বাড়তে পারে ৬৩টি, আমগুড়ি কেন্দ্র ফেরার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা—উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমগুড়ি কেন্দ্র পুনরায় চালু হবে কি না—এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৪ তারিখে এ বিষয়ে একটি বিল লোকসভায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।…

Read More

সোনাবাড়িঘাটে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, নজির মুসলিম অধ্যুষিত এলাকায়

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাবাড়িঘাটে শুক্রবার রাতে এক অভিনব রাজনৈতিক ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা। শতভাগ মুসলিম অধ্যুষিত এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস প্রভাবিত হিসেবে পরিচিত এই অঞ্চলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে ঘিরে সাধারণ মানুষের উষ্ণ ও স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাবাড়িঘাটে…

Read More

সোনাইয়ে আকস্মিক সফরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, প্রথম কোনও মুখ্যমন্ত্রী সোনাবাড়িঘাটে

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল: সোনাই বিধানসভা এলাকায় শুক্রবার আচমকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর থেকেই তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই সোনাই বাজারে জনতার ঢল নামে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রাত প্রায় ৯টা নাগাদ সোনাই বাজারে পৌঁছে মুখ্যমন্ত্রী নিজেই ‘সাজু ভাই জিন্দাবাদ’ ধ্বনি তোলেন, যা…

Read More

ধলাইয়ে উন্নয়নের প্রতিশ্রুতি, অমিয়কান্তিকে সমর্থনের আহ্বান মুখ্যমন্ত্রীর

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনী প্রচারে ধলাই বিধানসভা এলাকার পালংঘাটে এক জনসভায় অংশ নিয়ে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশের সমর্থনে একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধলাইয়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে একটি ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি এলাকার…

Read More

বিজয় সংকল্প সমাবেশে কংগ্রেসকে তীব্র আক্রমণ, একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বড়খলা ও ধলাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস ও নির্দলীয় প্রার্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার বড়খলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে আয়োজিত “বিজয় সংকল্প সমাবেশে” অংশ নিয়ে তিনি একাধিক জনমুখী প্রতিশ্রুতি ঘোষণা করেন। সমাবেশটি কার্যত বিজেপি সমর্থকদের জনসমুদ্রে পরিণত…

Read More

কাল লালা-কাটিগড়া-বড়খলা-ধলাইয়ে জনসভা মুখ্যমন্ত্রীর, শিলচরে রোড শো

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার জোরদার করতে আগামীকাল শুক্রবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি ও কাছাড় জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে দিনভর ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় গুয়াহাটি থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা ১১টা ৩০ মিনিটে হাইলাকান্দি জেলার লালা মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি…

Read More

কংগ্রেস ১৬-১৭, এআইইউডিএফ ৫-৬: আগাম নির্বাচনী ফল ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : দিন দিন বাড়ছে জনসাধারণের উৎসাহ—এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। টিহুতে নির্বাচনী সভায় তিনি বলেন, “এত উৎসাহ আমরা আগে কোনও নির্বাচনে দেখিনি। আমি বহু নির্বাচন লড়েছি। এবারে আমার মনে হচ্ছে আমরা ৯০ আসন পার করব, এমনকি ১০০-র কাছাকাছি পৌঁছে যাব—এটা আমার নিজস্ব মূল্যায়ন।” বুধবার টিহু বিধানসভা কেন্দ্রে বিজেপি…

Read More