বরাক তরঙ্গ, ৬ মে : পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার সকালে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। লোকসেবা ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র অর্পণ করেন।
আগামী ১২ মে অসমে নবগঠিত ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন মিত্রজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১ মের পরেই নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ১০২টি আসন দখল করে অসমে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ৮২টি আসন পেয়েছে, আর অগপ এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) পেয়েছে ১০টি করে আসন।
ফল ঘোষণার পর থেকেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনডিএ মিত্রজোট। এখন শপথ গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা।



