‘ভারতের লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আঘাত করেছি’, বিস্ফোরক স্বীকারোক্তি পাক নেতার

১৯ নভেম্বর : সন্ত্রাসবাদে ইন্ধন জোগাচ্ছে পাকিস্তান, এই অভিযোগ একাধিকবার করেছে ভারত। আর এবার তার প্রমাণ দিয়ে দিলেন খোদ পাকিস্তানেরই এক নেতা চৌধুরী আনোয়ারুল হক। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে পাকিস্তানের ওই নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘জঙ্গিগোষ্ঠীগুলি ভারতের লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত আক্রমণ করে চলেছে।’ এই মন্তব্যের মাধ্যমে কিছুদিন আগে লালকেল্লার সামনে বিস্ফোরণ ও চলতি…

Read More

শিক্ষার উন্নয়নে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে : কৌশিক

দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের শিলান্যাস_____ বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কাটিগড়া বিধানসভা কেন্দ্রের দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের শিলান্যাস সম্পন্ন হল। বুধবার বিকেল ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিলান্যাস করেন বরাকের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ও শিলচর লোকসভা সদস্য পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

পদত্যাগ নীতীশের, বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান

১৯ নভেম্বর : নিরঙ্কুশ জয়ের পর বিহারে আনুষ্ঠানিকভাবে NDA নেতা নির্বাচিত হলেন নীতীশ কুমার। বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন, নতুন সরকার গঠনের দাবি পেশ করেছেন। নীতীশ আগামীকাল, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ মিনিটে গান্ধি ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

Read More

হাইলাকান্দিতে ৬৩১০৭ জনকে প্রধানমন্ত্রী কিষাণ এর ২১তম কিস্তি বণ্টন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : হাইলাকান্দি জেলার মোট ৬৩১০৭ জন সুবিধাভোগীকে পিএম কিষান প্রকল্পের ২১তম কিস্তি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। বুধবার বোয়ালিপাড়ের স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ডিভিটির মাধ্যমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ২১তম কিস্তি মুক্তির উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। এর আগে…

Read More

পাথারকান্দির মাটিতে নতুন সুর, চা জনগোষ্ঠীর কণ্ঠে মনোনয়নের গর্জন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : পাথারকান্দিতে চা জনগোষ্ঠীর জোর দাবি এবার মনোনয়ন চাই আমাদেরই। তিন দশকের অপেক্ষা—২০২৬-এ চা জনগোষ্ঠীর প্রার্থীকেই চেয়ে পাথারকান্দি” চা জনগোষ্ঠীর ঐক্যের ডাক। পাথারকান্দিতে চা জনগোষ্ঠীর বিজেপি পুরনো সৈনিক উত্তম রিখিয়াসনকেই চাইছেন বাগানবাসী।দীর্ঘ মনোনয়ন বঞ্চনার ইতিহাস ভাঙতে চা জনগোষ্ঠীর দাবি এবার আরও জোরালো হয়ে উঠেছে এমন আবাস দিলেন চা বাগানবাসী।আগন্ত…

Read More

“রাষ্ট্ৰীয় শিক্ষা নীতি ২০২০র সাথে ভারতীয় জ্ঞান প্ৰণালীর সংহতীকরণ: ভবিষ্যত পথ” শীর্ষক কর্মশালা জনতা কলেজে

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কাবুগঞ্জ জনতা কলেজে এনইপি সেল ও ভারতীয় শিক্ষণ মন্ডল কাছাড় জেলা সমিতির যৌথ তত্ত্বাবধানে একটি কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার বিষয় ছিল “রাষ্ট্ৰীয় শিক্ষা নীতি ২০২০র সঙ্গে ভারতীয় জ্ঞান প্ৰণালীর সংহতীকরণ: ভবিষ্যত পথ”। বুধবার জনতা কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পালের পৌরহিত্যে অনুষ্ঠিত এই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ…

Read More

জিরিবামে গাইডিংলু নামে শুরু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : মণিপুরের জিরিবামে পাহাড়ের রানি স্বাধীনতা সংগ্রামী গাইডিংলুই এর নামে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জিরিবামের বিদ্যানগর মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে শুক্রবার পর্যন্ত। এ উপলক্ষে স্টেডিয়ামটির ভেতরে আয়োজিত হয় এক উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বুদ্ধচন্দ্র সিং জিরি বামের পুলিশ সুপার প্রভাকর পাণ্ডে স্থানীয় প্রাক্তন পুলিশ সুপার মাইরাংথেন…

Read More

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শিলচরে বিভিন্ন অনুষ্ঠান মহিলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কম্বল বণ্টন সহ বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি। বুধবার সকালে শিলচর ইন্দিরা ভবনের প্রাঙ্গণে স্থাপিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে, রাজ্য মহিলা কংগ্রেসের…

Read More

আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল বৃহস্পতিবার, মুখোমুখি কাছাড় কলেজ ও আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ১৩তম আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবে কাছাড় কলেজ। এদিন বেলা এগারোটায় আসাম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচটি শুরু হবে। বুধবার কাছাড় কলেজ ও রাধামাধব কলেজের রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে কাছাড় কলেজ ৩৪ রানে রাধামাধব কলেজকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।  কাছাড় কলেজের ওম বানিয়া…

Read More

ক্লোজার–মার্জার নীতিতে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা এবং ক্লোজার–মার্জার নীতি প্রয়োগ করে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধ না করার দাবিতে বুধবার এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ৫০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা আজ শিলংপট্টিস্থ বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের…

Read More