নিলামবাজারে ২৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ‘উৎসব ২০২৬’, থাকছে নাচ-গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : সংস্কৃতি, সৃজনশীলতা ও আনন্দের আবহে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ‘উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হতে চলেছে শ্রীভূমি জেলার নিলামবাজারে। আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর নিলামবাজারের পি.ডব্লিউ.ডি. মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

রুদ্রাক্ষ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তিন দিনের এই আয়োজনে নৃত্য, সঙ্গীত, ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা-সহ বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন থাকবে।

আয়োজকরা জানান, স্থানীয় প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। সংস্কৃতি ও বিনোদনের মধ্য দিয়ে স্থানীয় জনসমাজকে এক মঞ্চে নিয়ে আসার প্রয়াস হিসেবেই এই আয়োজন।
এই উৎসবে অংশগ্রহণের জন্য শিল্পী, সংস্কৃতিপ্রেমী, পরিবার-পরিজন এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। যোগাযোগ নম্বর হল : ৭০০২৩ ৫৭৬৫৭ / ৯৬১৩০ ০৭৪৬৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *