মাইজলাটিলায় দারুল কিরাত শাখার সমাপ্তি অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শরিফনগর মাইজলাটিলা জামে মসজিদের লতিফিয়া দারুল কিরাত শাখার উদ্যোগে মাইজলাটিলা মসজিদ প্রাঙ্গণে দারুল কিরাত প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সমাপনী অনুষ্ঠান ও পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয় বেলা ২টায়। এতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হামদ, নাত, শানে ফুলতলী, গজল ও কোরান তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।…
