বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : শিলচর রামনগরের এফসিআই রোডে এক ভাড়া ঘর থেকে অস্ত্র সহ মণিপুরের এক দম্পতিকে গ্রেফতার করা হল। বুধবার বিকেলে লক্ষীপুর থানার মামলা অনুযায়ী, অভিযান চালিয়ে এফসিআই রোডে আকরাম আলির বাড়ি থেকে লেইশ্রম টিকেন মেইতেই নামক এক যুবক এবং মোনালিশা চানু নামক এক মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৯ এমএম ইতালীয় তৈরি পিস্তল, ৫ রাউন্ড জীবন্ত গুলি, একটি চিনা ধরনের গ্রেনেড, কিছু নথিপত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
শিলচরে পিস্তল-গ্রেনেড সহ গ্রেফতার মণিপুরের দম্পতি



