অপারেশনাল সাফল্যের স্বীকৃতি, মণিপুর রাজ্যপালের ইউনিট সাইটেশন পেল শ্রীকোণা ব্যাটালিয়ন

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মে : অসাধারণ সাহসিকতা, পেশাদারিত্ব এবং দায়িত্ব পালনে অটল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ মণিপুরের রাজ্যপালের পক্ষ থেকে ইউনিট সাইটেশন সম্মানে ভূষিত হল অসম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন। মণিপুরে সংঘটিত সাম্প্রতিক অশান্তি এবং ‘অপারেশন হিফাজত’-এ গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মান প্রদান করা হয়।

জানা গেছে, শ্রীকোণা ব্যাটালিয়ন জিরিবাম, তামেংলং, নোনে এবং ফেরজল জেলায় একাধিক অত্যন্ত নিখুঁত কাইনেটিক ও নন-কাইনেটিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, যুদ্ধসামগ্রী, জাল নোট ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধারাবাহিক ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে ব্যাটালিয়নটি এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানানো হয়েছে।

সমগ্র ব্যাটালিয়নের পক্ষ থেকে এই ইউনিট সাইটেশন গ্রহণ করেন কর্নেল চুন্দাওয়াত প্রশান্ত সিং, শৌর্য চক্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুবেদার মেজর এল এল কৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *