মাদক সহ গ্রেফতার দক্ষিণ করিমগঞ্জ আসনের নির্দল প্রতিদ্বন্দ্বী বিপ্লব দাস

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ মে : দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিপ্লব দাসকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে প্রায় ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার ওসি আনন্দ মেধীর নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানে বিপ্লব দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার আনুমানিক ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বিপ্লব দাস আগে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নিলামবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *