অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন অমিয়কান্তি, সাহায্যের আশ্বাস

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও ধলাইয়ে জামালপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিরঞ্জন হাজাম (মুমু)-এর বাড়িতে পৌঁছে সবরকম সহায়তার আশ্বাস দেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। সোমবার তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিরঞ্জন হাজামের বাড়ি পৌঁছেন। ঘটনার পুরো খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। এ দিন মনিয়ারখাল, দর্মিখাল, চান্নিঘাট, জীবনগ্রাম, দক্ষিণ নরসিংহপুর, দার্বি ও ধুয়ারবন্দসহ একাধিক গ্রাম…

Read More

লালমাটি ফেলে সোনাইকে পঁচিশ বছর পেছনে ঠেলে দিলেন সাজু : আমিনুল হক

দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন বরাক তরঙ্গ, ৩০ মার্চ : পাঁচ বছর নেই কোন উন্নয়নমূলক কাজ, এরমধ্যেই লালমাটি ফেলে সোনাইকে পঁচিশ বছর পেছনে নিয়ে গেলেন। আজ থেকে ২৫ বছর আগে সোনাইয়ের রাস্তাঘাটগুলো যখন জরাজীর্ণ অবস্থায় ছিল সেসময় লড়াই করে টাকা এনে রাস্তাগুলো সংস্কার করেছিলেন তৎকালীন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আর বর্তমান সময়ে এমজিএনরেগা সহ বিভিন্ন…

Read More

গুয়াহাটি মেডিক্যাল কলেজ যৌন নির্যাতন, সাময়িক বরখাস্ত সহকারী অধ্যাপক

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক দীপজ্যোতি ডেকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এক মেডিক্যাল শিক্ষার্থী এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ সামনে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পরবর্তীতে অভ্যন্তরীণ কমিটির…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ‘মিনি ব্যাং’ নিয়ে বিশেষ বক্তৃতানুষ্ঠান

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ঠিক কেমন ছিল? সেই আদিম রহস্যের জট খুলতে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি ‘মিনি ব্যাং’ বা ক্ষুদ্র বিস্ফোরণ কীভাবে পথ দেখাচ্ছে? সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ে সেই কৌতূহলের ওপর আলোকপাত করলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী তথা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন পদার্থবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে মেঘনাদ সাহা কনফারেন্স হলে এক বিশেষ স্মারক বক্তৃতায়…

Read More

রাধামাধব কলেজে দু’টি দেওয়াল পত্রিকা সহ নিউজ লেটারের উন্মোচন

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচর রাধামাধব কলেজের দু’টি দেওয়াল পত্রিকা সহ একটি নিউজ লেটারের উন্মোচন হল। সোমবার আনুষ্ঠানিক ভাবে ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ‘ক্রিয়েটিভ উইংস’ এর দ্বাদশ সংখ্যা ও শিক্ষা বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ‘এডুকেয়ার’ এর চতুর্থ সংখ্যা উন্মোচিত হয়েছে এবং ইংরেজি বিভাগের বিভাগীয় নিউজ লেটার ‘মাধবীয়ান ক্যুইল’ এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে।…

Read More

অসমের জনগণকে পাঁচ গ্যারান্টি মল্লিকার্জুন খাড়গের

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অসমের জনগণকে দিলেন পাঁচটি গ্যারান্টি। গত লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস যেমনভাবে অসমের ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দিয়েছিল, তেমনই এবারও বিধানসভা নির্বাচনে পাঁচ দফা গ্যারান্টির ঘোষণা করেছে। অসমের মানুষের সুরক্ষা ও উন্নয়নের জন্যই এই পাঁচটি গ্যারান্টি দেওয়া হয়েছে বলে খাড়গে তাঁর ভাষণে উল্লেখ করেন। রবিবার লখিমপুর-এ…

Read More

শিলচরের সেকেন্ড লিঙ্ক রোডে চুরিকাণ্ড, সোনা ও টাকা লুট

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচরের সেকেন্ড লিঙ্ক রোড এলাকায় ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। গভীর রাতে লেন নম্বর ৫-এর ১৩ নম্বর বাড়িতে চুরি সংঘটিত হয়। বাড়ির কর্তা নিহারেন্দু দত্ত সংবাদমাধ্যমকে জানান, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন…

Read More

জ্বালানি সংকট রুখতে কেন্দ্রের পদক্ষেপ! এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন

৩০ মার্চ : পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে বিকল্প জ্বালানির জোগান সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাস বা এলপিজির সম্ভাব্য সংকট এড়াতে এবার সরাসরি পেট্রোল পাম্প থেকেই কেরোসিন (Kerosene at Petrol Pump) সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।…

Read More

ভারতমালা সড়ক নির্মাণে কাঁচা বাইপাস বিপজ্জনক, সঠিক পদক্ষেপ না নিলে এবারও চরম ভোগান্তি

বরাক তরঙ্গ, ৩০ মার্চ, সোমবার,ভারতের অবকাঠামোগত উন্নয়নের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি ভারতমালা পরিযোজনা—যার লক্ষ্য দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, গতিশীল এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক করে তোলা। কিন্তু এই মহৎ উদ্দেশ্যের বাস্তবায়নের পথে দক্ষিণ কাছাড়ের বর্তমান চিত্র এক গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। উন্নয়নের নামে সাধারণ মানুষের উপর যে দুর্ভোগ নেমে এসেছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় সড়ক…

Read More

রামনবমীর শোভাযাত্রায় জনসমক্ষে রিভলভার বের করে শূন্যে গুলি বিধায়কের, মামলা

৩০ মার্চ : ওড়িশার তিতলাগড়ে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন জনসমক্ষে কোমর থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালান। শুক্রবারের এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে ভিড়ের মধ্যে গুলি চালানোর কারণে ব্যাপক আতঙ্ক…

Read More