জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সিপিএমের বিক্ষোভ মিছিল

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : আগরতলায় জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করল সিপিএম। দলের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

শনিবার বিকেলে আগরতলার মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে সরব হয়ে ওঠেন বিক্ষোভকারীরা।

সিপিএমের অভিযোগ, পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি দলের। প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে জ্বালানির দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *