নেপাল : মৃতের সংখ্যা ৮০০ ছুঁইছুঁই, নিখোঁজ আড়াই হাজারের বেশি, গণকবরের সিদ্ধান্ত

৩১ আগস্ট : নেপালে ভয়াবহ হড়পা বান ও বন্যার পাঁচ দিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রতিদিনই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৮০০-এর কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ভারতীয়-সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল ও মর্গগুলিতে। চিতওয়ান হাসপাতালের মর্গ…

Read More

‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগানে মশাল মিছিল, কাকচিংয়ে কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট: ‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগান তুলে আয়োজিত একটি মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মণিপুরের কাকচিংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, রবিবার রাতে ওয়াবাগাই, হিয়াংলাম ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ ওয়াবাগাই-হিয়াংলাম লামখাই বাজার থেকে মশাল মিছিল বের করেন। এনআরসি ছাড়াই…

Read More

হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাছাড় জেলার সোনাই টাউনের এমএন রোডে অবস্থিত হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে রবিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক হিসাব-নিকাশের পাশাপাশি সংস্থার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাহক পরিষেবার মান…

Read More

শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের কর্মিসভা

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শিলচর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ কর্মিসভা। শিলচর পুর নিগমের অধীন ৪২টি ওয়ার্ডের কংগ্রেস প্রতিনিধিরা উৎসাহের সঙ্গে সভায় অংশগ্রহণ করেন। সভায় মূলত আসন্ন পুর নিগম নির্বাচন ও দলীয় রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্যের…

Read More

মিজোরামে চালক হয়রানির প্রতিবাদ: বরাকে অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন, চন্নিঘাটে সড়ক অবরোধ

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মিজোরামে অসমের ট্রাকচালকদের ওপর ধারাবাহিক হয়রানি এবং বালি বোঝাই ট্রাক প্রবেশে অনৈতিক বাধার প্রতিবাদে অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলনের ডাক দিল বরাক উপত্যকার গাড়িচালক সংস্থা। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে অসম-মিজোরাম সংযোগকারী গুরুত্বপূর্ণ ৩০৬  জাতীয় সড়কে পণ্য পরিবহন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। দক্ষিণ ধলাইয়ের চন্নিঘাটে…

Read More

ধুবড়ি জেলা ‘মিনি বাংলাদেশ’ : চালিহার বিরুদ্ধে লাহরিঘাটে মামলা মুসলিম ছাত্র সংস্থার

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মরিগাঁও জেলার লাহরিঘাটে বীর লাচিত সেনার নেতা শৃংখল চলিহার বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে মুসলিম ছাত্র সংস্থা (মুসা)। শনিবার মুসার জেলা কমিটির পক্ষ থেকে লাহরিঘাট থানায় এই এজাহার দেওয়া হয়। মুসার কেন্দ্রীয় প্রশাসনিক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এজাহার দাখিলের পর জানান, শৃংখল চলিহা অসমের ধুবড়ি জেলাকে ‘মিনি বাংলাদেশ’ বলে মন্তব্য…

Read More

অভয়নগরে গাঁজা উদ্ধার, আটক গাড়ি, পলাতক চালক

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার হৃষ্যমুখ ব্লকের নলুয়ার অভয়নগর দাসপাড়ায় যৌথ অভিযানে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়ন, মনু থানার পুলিশ এবং শ্রীনগর আউটপোস্ট পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।অভিযানে TR01AAR0608 নম্বরের একটি প্রাইভেট কার আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫২…

Read More

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘দোস্তলিক’ পেলেন প্রধানমন্ত্রী মোদি, ইউরেনিয়াম সরবরাহে দীর্ঘমেয়াদি চুক্তি

৩০ আগস্ট : ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের স্বীকৃতি হিসেবে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ আনুষ্ঠানিকভাবে মোদির হাতে এই সম্মান তুলে দেন।সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দোস্তলিক’ শব্দের অর্থ বন্ধুত্ব। এই সম্মান ব্যক্তিগতভাবে তাঁর কাছে গৌরবের হলেও এর প্রকৃত কৃতিত্ব…

Read More

ভারত থেকে মুসলিমদের তাড়ানো হিন্দুত্ব নয়’, নিউ ইয়র্কে বললেন মোহন ভাগবত

৩০ আগস্ট: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যারে ‘এক বিশ্ব, এক মানবতা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের মধ্যে কোনও বিভেদ নেই এবং ভারতে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কথা যারা বলেন, তাঁরা হিন্দুত্বের মূল ধারণা বোঝেন না। অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে…

Read More

সামাজিক মাধ্যমে বিধায়ককে কু-মন্তব্যে, কাটিগড়া থানায় মামলা বিজেপি সংখ্যালঘু মোর্চার

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সামাজিক মাধ্যমে কু-মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। হাইলাকান্দির বাসিন্দা বি এইচ লস্করের বিরুদ্ধে বিধায়ককে অশালীন ভাষায় আক্রমণের পাশাপাশি সনাতন ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে। সম্প্রতি শিলচর কাছাড় কলেজের হিজাব-কাণ্ড নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই ফেসবুকে বি এইচ…

Read More