শ্রীশ্রী বৈকুণ্ঠধাম আশ্রমে দুর্গাপূজা

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শিলচরের তারাপুর কালীমোহন রোডস্থিত শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকল্যাণ কামনায় চার দিনব্যাপী দুর্গাপূজা উৎসবের আয়োজন করা হয়েছে। আশ্রমের অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী জানান, আগামী ১৭ অক্টোবর, শনিবার ষষ্ঠী বিহিত অধিবাস পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। ২১ অক্টোবর বুধবার দশমী পূজার মাধ্যমে চার দিনব্যাপী এই ধর্মীয়…

Read More

কাঁচাকান্তি কালীবাড়িতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মা’র চরণে পুষ্পাঞ্জলি নিবেদন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের পবিত্র আবহে উদারবন্দের ঐতিহাসিক কাঁচাকান্তি কালীবাড়িতে মা কাছাকান্তির চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে বরাকবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করলেন মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার গুয়াহাটি থেকে বিমানযোগে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছন মন্ত্রী। সেখান থেকে শ্রীভূমি জেলার উদ্দেশ্যে যাওয়ার পথে উদারবন্দের পবিত্র কাঁচাকান্তি কালীবাড়িতে উপস্থিত হয়ে দেবীর…

Read More

সোনাই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও যোগাসন প্রতিযোগিতা, বরাক রত্ন সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : সোনাই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও যোগাসন প্রতিযোগিতা, বরাক রত্ন সম্মান প্রদান, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ অক্টোবর রবিবার সোনাই বাজারের মাল্টি পারপাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী, শিল্পী, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন…

Read More

বিহারের হাজিপুরে গঙ্গায় নৌকাডুবি, অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা

১৩ অক্টোবর: উৎসবের মরশুমে বিহারের হাজিপুরে গঙ্গা নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের হাজিপুর জেলার রামপুর শ্যামচাঁদ গ্রামের কয়েকজন যুবক নৌকায় চেপে পিকনিকে যাচ্ছিলেন। নৌকাটিতে…

Read More

পুজোর বাজারে শিলচরে ছিনতাইবাজদের দৌরাত্ম্য, সোনাইয়ের ব্যবসায়ীর ২ লক্ষ উধাও

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : পুজোর বাজারে শিলচর শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইবাজ চক্র। মঙ্গলবার দেওয়ানজি বাজার সংলগ্ন এলাকায় কৌশলে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ হাতিয়ে নিল দুষ্কৃতীরা। ব্যাগে থাকা ২ লক্ষ ১৯ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, সোনাইয়ের নতুন রামনগর এলাকার ওই ব্যবসায়ী মঙ্গলবার ব্যবসার কাজে কেনাকাটা করতে…

Read More

পুজোয় যানজট, বিদ্যুৎ, জল ও নিরাপত্তায় বিশেষ নজর শিলচর পুরনিগমের, রাস্তার ধারে মণ্ডপ নির্মাণে অনুমতি নয়

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দুর্গাপুজোকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ, রাস্তা মেরামতি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়েছে শিলচর পুরনিগম। রাস্তার উপর বা ধারে মণ্ডপ নির্মাণের ফলে যান চলাচলে বিঘ্ন এড়াতে এ ধরনের নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার পুরনিগমের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি…

Read More

অসম, মিজোরাম ও গুজরাটে ইডির বড়সড় অভিযান, উদ্ধার ৩৫ লক্ষ টাকা

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : মাদক পাচার ও আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ), ২০০২-এর অধীনে মিজোরামের আইজল ও চাম্ফাই, অসমের শ্রীভূমি এবং গুজরাটের আমেদাবাদের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, মিজোরাম পুলিশের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত…

Read More

মণিপুরে ‘অপারেশন ডিগনিটি’: অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ১৩ জন গ্রেফতার, নিষ্ক্রিয় ৩৮টি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : স্থানীয় মণিপুরি মহিলাদের সম্মতি ছাড়া তৈরি বা প্রচারিত যৌন উত্তেজক ছবি ও ভিডিও এবং শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত অবৈধ সামগ্রী (CSAM) টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তা থেকে আর্থিক মুনাফা অর্জনের অভিযোগে বড়সড় অভিযান চালাল বিষ্ণুপুর জেলা পুলিশ। ‘অপারেশন ডিগনিটি’ নামে এই অভিযানে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার…

Read More

সাত বছর পর প্রকাশিত ‘আর্ট ইকো’র ২০তম সংখ্যা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচন

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে প্রকাশিত হলো কলা ও সংস্কৃতিবিষয়ক দ্বিভাষিক জার্নাল ‘আর্ট ইকো’র ২০তম সংখ্যা। মঙ্গলবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্নালটির নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ১৮ জন লেখকের লেখা সমৃদ্ধ এই সংখ্যাটি বরাক উপত্যকার শিল্প, সংস্কৃতি ও দৃশ্যশিল্পের ইতিহাস সংরক্ষণ এবং গবেষণার প্রসারে…

Read More

হাইলাকান্দিতে পুলিশের অভিযানে ১০ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আটক, চাঞ্চল্য জেলাজুড়ে

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : হাইলাকান্দিতে পুলিশের অভিযানে ১০ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই মহিলা ও পাঁচটি শিশু রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরে বসবাস করছিলেন। সেখান থেকে বিতাড়িত হওয়ার পর তাঁরা হাইলাকান্দিতে এসে…

Read More