আমড়াঘাটে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, বুরুঙ্গায় বিমানের আদলে অভিনব মণ্ডপ
দিলোয়ার বড়ভূইয়া, কবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : হাতে গোনা দু’দিনের অপেক্ষা। তারপরই শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবে বাঙালি। দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমড়াঘাট ও আশপাশের এলাকায় শুরু হয়েছে উৎসবের আবহ। কোথাও চলছে মণ্ডপ নির্মাণ, কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা, আবার কোথাও ব্যস্ততা প্রতিমা তৈরির কাজে। এরই মধ্যে ব্যতিক্রমী মণ্ডপসজ্জার মাধ্যমে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে কাছাড় জেলার…
