মেঘালয়ে চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মেঘালয়ের সিগুনবাড়িতে বুধবার দুপুরে আগুন লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরাডোঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (পিএইচসি) একটি অ্যাম্বুল্যান্স। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার দুপুর প্রায় ৩টা ১৫ মিনিট নাগাদ NL-07T-1019 নম্বরের অ্যাম্বুল্যান্সটি একটি মেডিক্যাল ক্যাম্পে যোগ দিতে রিয়াংডোর উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন সংশ্লিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চালক।…
