সুস্মিতা দেবকে সংবর্ধনা জানাল শিলচর স্পোর্টিং ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে স্মারক সম্মাননা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাল শিলচরের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান শিলচর স্পোর্টিং ক্লাব। শুক্রবার ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ড. অনুপকুমার রায়, বরিষ্ঠ সহ-সভাপতি বাবুল হোড় ও নির্মল দাস, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) শঙ্কর সরকার, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, প্রচার সম্পাদক কমলেশ দাশ, অরিন্দম হোড়, সুদীপ রায় চৌধুরী, অনিমেষ চন্দ, রঞ্জু চন্দ, অভিজিৎ ধর, রতন পাল-সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

এদিন সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে ক্লাবের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। আলোচনায় উঠে আসে শিলচর স্পোর্টিং ক্লাবের দীর্ঘ ৯০ বছরের গৌরবময় ক্রীড়া-ঐতিহ্য, বর্তমান কার্যক্রম এবং আগামী দিনে বরাক উপত্যকায় খেলাধুলার উন্নয়ন ও প্রসারের বিভিন্ন পরিকল্পনা।

বিশেষ করে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়াক্ষেত্রে ক্লাবের ভূমিকা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্লাব কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন সাংসদ। পাশাপাশি তিনি নিজের সুচিন্তিত মতামতও তুলে ধরেন।
সাংসদের আন্তরিক অংশগ্রহণ ও গঠনমূলক আলোচনায় ক্লাবের কর্মকর্তাদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার হয়। শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০ বছরের ঐতিহ্যকে পাথেয় করে আগামী দিনে ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। সাংসদ সুস্মিতা দেবের সৌজন্যমূলক আগমন, আন্তরিকতা ও মূল্যবান মতামতের জন্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁর সহযোগিতা ও শুভকামনা আগামী দিনে ক্লাবের ক্রীড়া উন্নয়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *