প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২ জুন : প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড়ের কাটিগড়া ও বদরপুর এলাকায়। এঘটনায় স্বামী সহ শাশুড়ি, দেবর ও মামা-শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে বদরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে…
