রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর জেরে ইন্দিরা ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের অভিযোগ,…
