মহিলা ক্রিকেট : ১৬ সদস্যের দল ঘোষণা শিলচর ডিএসএ-র

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : আগামী ৫ থেকে ১২ জুলাই হাইলাকান্দিতে অনুষ্ঠিত হতে চলা আন্তঃজেলা অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট প্রতিযোগিতার জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসএ-র ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাস আনুষ্ঠানিকভাবে দলের তালিকা প্রকাশ করেন। দলের নেতৃত্বে থাকছেন বিশ্বপ্রভা চন্দা। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ঝিনা দাসকে।…

Read More

একদিনে তিনটি জনকল্যাণমূলক কর্মসূচি পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার

বরাক তরঙ্গ, ২ জুলাই : নতুন লায়নিস্টিক বর্ষ ২০২৬-২৭-এর প্রথম দিনেই মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার। ১ জুলাই ক্লাবের উদ্যোগে একদিনে তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির, জাতীয় চিকিৎসক দিবস পালন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে উপলক্ষে সংবর্ধনা প্রদান—এই তিনটি কর্মসূচির মধ্য দিয়ে নতুন…

Read More

বেলারানি দাসকে শেষ শ্রদ্ধা বরাক ভ্যালি পাটনি পরিষদের

বরাক তরঙ্গ, ২ জুলাই : বরাক ভ্যালি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত বেলারানি দাসকে স্মরণ করে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের পক্ষ থেকে প্রয়াতার স্বামী মনোরঞ্জন দাসের হাতে এক শোকবার্তা প্রদান করা হয়। শোকসভায় প্রয়াতার কর্মজীবন ও সামাজিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিষদের প্রাক্তন উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি রবীন্দ্রচন্দ্র…

Read More

শিলচরে শহিদ অসিতরঞ্জন ভট্টাচার্যের আত্মবলিদান দিবস পালিত

বরাক তরঙ্গ, ২ জুলাই : ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম বীর সেনানি শহিদ অসিতরঞ্জন ভট্টাচার্যের আত্মবলিদান দিবস বৃহস্পতিবার শিলচরের গান্ধী শান্তি প্রতিষ্ঠানে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হয়। ১৯৩৪ সালের ২ জুলাই মাত্র ১৯ বছর বয়সে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন এই তরুণ বিপ্লবী। প্রতি বছরের মতো এ বছরও তাঁর স্মৃতির…

Read More

সোনাইয়ে ছাত্রীর শ্লীলতাহানি ও শিলচরে স্পা-কাণ্ডের প্রতিবাদে সরব এআইডিএসও

বরাক তরঙ্গ, ২ জুলাই : কাছাড় জেলার সোনাইয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এবং শিলচর শহরে স্পা-র আড়ালে অবৈধ দেহব্যবসা পরিচালনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কাছাড় জেলা কমিটি। নির্যাতিতা ছাত্রীর উপযুক্ত ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা…

Read More

জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবসে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২ জুলাই : জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবস উপলক্ষে গত ১ জুলাই রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের আর্থিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, কর্পোরেট সুশাসন এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট অতিথি…

Read More

জাতীয় বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কাছাড়ের আনারস

এপেডার বায়ার-সেলার মিটে কৃষক-ক্রেতার সরাসরি সংযোগ, রপ্তানি ও মূল্য সংযোজনের ওপর জোর বরাক তরঙ্গ, ২ জুলাই : বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য কাছাড়ের আনারসকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল অ্যাগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপেডা)। বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত ‘পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যান্ড বায়ার-সেলার মিট…

Read More

শিলচর ডিএসএ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রয়াত তুলসীদাস বণিক কনফারেন্স হলে স্থানীয় ক্রীড়া সাংবাদিকদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।ডিএসএ কর্তৃক বার্ষিক উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের খেলাধুলার প্রচার ও সংবাদ পরিবেশনে ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা জানানো হয়। অনুষ্ঠাননায় বক্তারা…

Read More

মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায় স্মরণ শিলচরে

বরাক তরঙ্গ, ২ জুলাই : বৃহস্পতিবার ১৭তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবি প্রয়াত জননেতা বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীরা। এদিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও…

Read More

জাটিঙ্গা সেতুর কাছে ফরমালিনবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনা, দু’দিন নদীর জল ব্যবহার না করার নির্দেশ

বরাক তরঙ্গ, ২ জুলাই : ডিমা হাসাও জেলার হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা সেতুর কাছে বৃহস্পতিবার বিকেলে একটি ফরমালিনবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্যাঙ্কার চালক সইফুল হক (৩২) হাফলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি চিরাং জেলার দলগাঁওয়ে। জানা গেছে, বিকেল প্রায় ৪টা নাগাদ নামরূপ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা…

Read More