পূর্ব সোনাই এম টিমের দুর্দান্ত জয়

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচে এমসিডি কলেজ, সোনাইকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল পূর্ব সোনাই এম টিম। ম্যাচের ২৮ মিনিটে ওয়াশিম আহমদের গোলে এগিয়ে যায় এমসিডি কলেজ। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পূর্ব সোনাই এম টিম। ৪৬ মিনিটে রুহিত আলম সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর ৫৭ মিনিটে সাহাজান আহমদ জয়সূচক গোল করেন।

ম্যাচজয়ী পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাহাজান আহমদকে ম্যাচসেরার পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর হাতে এই সম্মান তুলে দেন জসিম উদ্দিন। ম্যাচ পরিচালনা করেন রাজিব আহমদ লস্কর, বুলবুল লস্কর, আবুল হাসান লস্কর এবং আবেদ রাসুল লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *