মহিলা ক্রিকেট : ১৬ সদস্যের দল ঘোষণা শিলচর ডিএসএ-র

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই :
আগামী ৫ থেকে ১২ জুলাই হাইলাকান্দিতে অনুষ্ঠিত হতে চলা আন্তঃজেলা অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট প্রতিযোগিতার জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসএ-র ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাস আনুষ্ঠানিকভাবে দলের তালিকা প্রকাশ করেন।

দলের নেতৃত্বে থাকছেন বিশ্বপ্রভা চন্দা। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ঝিনা দাসকে। নির্বাচিত বাকি ক্রিকেটাররা হলেন ঋষিতা সিংহ, অঙ্কিতা ঘোষ, পূর্ণিমা শুক্লাবৈদ্য, তিসা দাস, প্রতিষ্ঠা দাস, সুনয়না রবি দাস, মঙ্গল সিংহ, হর্ষিতা রায়, দীপা রানি সিংহ, সুবশ্রী দেবনাথ, দিশা পাণ্ডে, উমা দাস, পূজা রাজভর এবং সুশ্মিতা সাহা।

দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজীব দাস। ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সুদীপ্ত দেবরায়।

আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া এই আন্তঃজেলা প্রতিযোগিতায় শিলচর দল ভালো ফল করবে বলে আশাবাদী জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। তরুণ ক্রিকেটারদের জন্য এই প্রতিযোগিতা নিজেদের প্রতিভা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচিত ক্রিকেটাররা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন এবং প্রতিযোগিতায় জেলার হয়ে সেরাটা দেওয়ার লক্ষ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *