নগাঁওয়ে ফের গণপিটুনির বলি যুবক, খুনের মামলার অভিযুক্তকে পিটিয়ে হত্যা

বরাক তরঙ্গ, ৯ জুলাই : নগাঁও জেলায় ফের এক গণপিটুনির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভি-নীল হত্যাকাণ্ডের করুণ স্মৃতি এখনও মানুষের মনে তাজা থাকতেই জেলার সামাগুড়ি বিধানসভা এলাকার রঙামাটি অঞ্চলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। খুনের মামলায় অভিযুক্ত এক যুবককে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর…

Read More

সোনাইয়ে জয়ী কেজিএন উত্তরকৃষ্ণপুর

বরাক তরঙ্গ, ৯ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর ম্যাচে কেজিএন উত্তরকৃষ্ণপুর ১-০ গোলে আরমান এফসিকে পরাজিত করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন আলজেরিয়া। তিনি ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন।ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিবা কর্মকার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জামির উদ্দিন লস্কর। ম্যাচ…

Read More

লখিমপুরে অবৈধ স্ক্র্যাপিং গুদামে পরিবহণ দপ্তরের অভিযান, উদ্ধার শতাধিক গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ

বরাক তরঙ্গ, ৯ জুলাই : লখিমপুরে একটি অবৈধ যানবাহন স্ক্র্যাপিং গুদামে অভিযান চালিয়েছে জেলা পরিবহণ দপ্তর। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে শত শত যানবাহন কেটে স্ক্র্যাপ করা হচ্ছিল এবং সেখান থেকে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার লখিমপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের টাউন বানতৌ এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত ঋষিকেশ ট্রেডার্স-এ এই অভিযান চালানো…

Read More

এক্সপ্রেসওয়েতে স্বামীকে বাঁচাতে প্রাণভিক্ষা স্ত্রীর! সোনা দেওয়ার প্রতিশ্রুতিতেও থামল না যুবকেরা

৯ জুলাই : বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে এক পরিবারের ওপর ভয়াবহ হামলার ঘটনা প্রকাশ্যে এল। মাণ্ড্য জেলার মাদুরের কাছে নিজের স্ত্রী ও ১০ মাসের সন্তানকে নিয়ে গাড়ি করে যাওয়ার সময় একদল যুবক সাগর কুমার নামে এক ব্যক্তির উপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের আর্তনাদ ও স্ত্রীর অনুনয়-বিনয় সত্ত্বেও দুষ্কৃতীরা তাঁদের ওপর অমানবিক অত্যাচার চালায় বলে অভিযোগ। এই…

Read More

সড়ক সংস্কারের দাবিতে উত্তাল উত্তর ত্রিপুরা, অনির্দিষ্টকালের পথ অবরোধে স্তব্ধ জনজীবন

বরাক তরঙ্গ, ৯ জুলাই : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা কদমতলা–রানিবাড়ি–তারকপুর সড়কের সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা। বছরের পর বছর ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তায় দুর্ভোগের শিকার হওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর বিভিন্ন স্তরের কর্মকর্তারাও। সকাল ৬টা…

Read More

শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ ত্রিপুরার যুবক

বরাক তরঙ্গ, ৯ জুলাই : চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ গোপ (৩২)। তিনি ত্রিপুরার আগরতলার আমতলী এলাকার বাসিন্দা যদুমোহন গোপের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, এক নিকট আত্মীয়ের চিকিৎসার উদ্দেশ্যে গত ১ জুলাই শিলচরে এসে একটি হোটেলে ওঠেন বিশ্বজিৎ গোপ। তবে ২ জুলাই থেকে তার…

Read More

কালাইন পুলিশের অভিযানে বিপুল চোরাই সামগ্রী উদ্ধার, ধৃত দুই মাদকাসক্ত

বরাক তরঙ্গ, ৯ জুলাই : মাদকাসক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করেছে কালাইন পুলিশ। পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মাদকাসক্ত আলিম উদ্দিন ও সেলিম উদ্দিনকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় কালাইন থানার পুলিশ। অভিযোগ, অভিযানের…

Read More

পাহাড়ধসে নির্মাণস্থলে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ শ্রমিক, আহত ৪

বরাক তরঙ্গ, ৯ জুলাই : অরুণাচল প্রদেশের লোহিত জেলার লোহিতপুরে একটি নির্মাণস্থলে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আকস্মিকভাবে নেমে আসা মাটি, পাথর ও ধ্বংসাবশেষের নিচে মোট ছয়জন শ্রমিক চাপা পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ…

Read More

লোয়াইরপোয়া ব্লকে বৈজ্ঞানিক কৃষি চর্চায় জোর, নারকেলভিত্তিক টেকসই কৃষিতে কেভিকে শ্রীভূমির উদ্যোগ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ জুলাই : শ্রীভূমি জেলার কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নারকেলভিত্তিক টেকসই কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), শ্রীভূমির দ্বিতীয় বর্ষের “লেইং আউট অব ডেমনস্ট্রেশন প্লটস (LODP)” কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র, শ্রীভূমি এবং নারকেল উন্নয়ন…

Read More

যুবককে যৌন নির্যাতন, গ্রেপ্তার সত্রাধিকারীর পুত্র

বরাক তরঙ্গ, ৯ জুলাই : মহিলার চরিত্রে অভিনয় করা যুবককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল সত্রাধিকারীর পুত্র শ্রী শ্রী শলগুড়ি সত্রের সত্রাধিকারীর পুত্র কীর্তি কমল দেব গোস্বামীকে। অভিযোগ, মহিলার চরিত্রে অভিনয় করা এক যুবককে টানা চার বছর ধরে যৌন নির্যাতন করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কীর্তি কমল দেব…

Read More