Headlines

অসম পুলিশে ব্যাপক রদবদল, একাধিক জ্যেষ্ঠ আধিকারিকের দায়িত্ব পরিবর্তন

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : অসম পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। একাধিক জ্যেষ্ঠ পুলিশ আধিকারিককে বদলি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে এই রদবদলের মাধ্যমে বিভিন্ন শাখায় নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।গুয়াহাটির উপ-পুলিশ কমিশনার মাহাতো অমিত কুমার সিদ্ধি প্রসাদকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে…

Read More

জনতা কলেজে অধ্যাপক শিবাশিস বিশ্বাসের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : কাবুগঞ্জের জনতা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে মঙ্গলবার কলেজের কনফারেন্স হলে আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক শিবাশিস বিশ্বাসের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল। তিনি আমন্ত্রিত অতিথি অধ্যাপক শিবাশিস…

Read More

সেবা জ্যোতি কলস যাত্রায় মুখর শিলচর, বিকশিত ভারতের সংকল্প সভা

লক্ষীপুর থেকে শতাধিক কর্মীর বাইক র‍্যালি, পুলিশ প্যারেড ময়দানে শপথ পাঠ বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একমাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বুধবার শিলচর পুলিশ প্যারেড ময়দানে ‘বিকশিত ভারত সংকল্প সভা’র আয়োজন করে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। সভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্র…

Read More

শালচাপড়া থেকে চুরি হওয়া চালভর্তি ট্রাক হাইলাকান্দিতে উদ্ধার, আটক ২

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিলচরের শালচাপড়া রেল ইয়ার্ড সংলগ্ন বর্ণি রোড থেকে চুরি হয়ে যাওয়া সরকারি চালভর্তি ট্রাক মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাইলাকান্দি থেকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৮৮ বস্তা সরকারি চাল। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাতে ৩৪০টিরও বেশি বস্তা চাল নিয়ে…

Read More

ড্রোন হামলায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, উদ্ধার ২৩ জন ভারতীয় ক্রু সদস্য

৭ অক্টোবর : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে তেলবাহী একটি জাহাজে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৩ জন ক্রু সদস্যই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে রাশিয়ার পরিবহণ মন্ত্রক। ঘটনাটি ঘটেছে রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে কৃষ্ণসাগরে। রুশ পরিবহন মন্ত্রকের দাবি, জাহাজটি ‘নেভাল ড্রোন’-এর হামলার…

Read More

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস স্থগিত

৭ অক্টোবর : শিক্ষাব্যবস্থায় সংস্কার, শিক্ষক সংকট ও স্কুলগুলোর অব্যবস্থাপনার প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের সদস্য আন্দোলনে অংশ নেন। বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভের জেরে…

Read More

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে : ট্রাম্প

৭ অক্টোবর : ফ্রান্সে চলমান শিক্ষার্থী আন্দোলনকে শিক্ষা খাতের সংকটের বদলে ব্যাপক অভিবাসন ও ইসলামের সঙ্গে যুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ব্যাপক অভিবাসনের ফল। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি স্কুল…

Read More

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, রাজসিক বিদায় মেসির

৭ অক্টোবর : আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দিনটি আবেগঘন হয়ে উঠল গোটা স্তাদিও মনুমেন্তালে। বিদায়ী ম্যাচে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। আর সেই জয়ে বড় ভূমিকা রাখলেন মেসি নিজেই—একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করালেন আরও দুটি গোল। বুধবার সকালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি…

Read More

সেবা জ্যোতি কলস যাত্রাকে ঘিরে শ্রীভূমিতে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শন কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ অক্টোবর: ‘সেবা জ্যোতি কলস যাত্রা—বিকশিত ভারতের সংকল্প’কে ঘিরে শ্রীভূমি জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আগামী ৭ অক্টোবর আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি,…

Read More

লাভলিনাকে ৫০ লক্ষ টাকার সম্মাননা, এএসপি পদে উন্নীত করার ঘোষণা

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে দেশের পাশাপাশি অসমের নাম উজ্জ্বল করায় রাজ্যের কন্যা লাভলিনা বর্গোহাঁইকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। লাভলিনা বরগোঁহাইয়ের এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী তাঁকে ৫০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন…

Read More