শহর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অতনু ভট্টাচার্যের

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিলচর শহর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অতনু ভট্টাচার্য। পুর নিগম নির্বাচনে দলের ব্যর্থতার দায়ভার গ্রহণ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের কাছে পাঠানো পদত্যাগপত্রে অতনু ভট্টাচার্য জানান, শিলচর শহর কংগ্রেসকে প্রত্যাশিত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে তিনি ব্যর্থ হয়েছেন। পুর নিগম…

Read More

পল্টনবাজার রেলস্টেশনে ১৮ বাংলাদেশের নাগরিক আটক

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : গুয়াহাটির পল্টনবাজার রেলস্টেশন ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের আনাগোনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহানগর পুলিশের সাম্প্রতিক তদন্তে পল্টনবাজারের কয়েকটি হোটেলে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান চালিয়ে মহিলা ও শিশুসহ মোট ১৮…

Read More

শ্রীভূমির এসএসপির নবনির্মিত কার্যালয়ের প্রবেশদ্বার উদ্বোধন কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি নতুন সাজে সেজে উঠল শ্রীভূমি জেলার গুরুত্বপূর্ণ পুলিশ প্রশাসনের কেন্দ্র এসএসপি কার্যালয়। নবনির্মিত প্রবেশদ্বার এবং কার্যালয় চত্বরের সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশ কার্যালয়ের পরিকাঠামোয় যুক্ত হলো নতুন মাত্রা।বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু…

Read More

কাংপোকপিতে কুকি বাসিন্দাদের তিনটি বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় গুলির শব্দে আতঙ্ক

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : মণিপুরের কাংপোকপি জেলার কাইলেনজাং গ্রামে বুধবার কুকি সম্প্রদায়ের বাসিন্দাদের তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সময় এলাকায় গুলির শব্দ শোনা যাওয়ায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে গ্রামটি। নিরাপত্তা আধিকারিকরা তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। সর্বশেষ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর…

Read More

বহিঃরাজ্যে ট্রেনে নিখোঁজ গুয়াহাটির ছাত্রীর মৃতদেহ উদ্ধার, অন্ধ্রপ্রদেশে জঙ্গলে মিলল দেহ

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : গুয়াহাটি থেকে বহিঃরাজ্যে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম হিমাশ্রী বড়ো। তিনি চাপাইডাঙার বাসিন্দা ধীরেন বড়োর কন্যা। জানা গেছে, হিমাশ্রী অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। সেই উদ্দেশ্যে ট্রেনে করে বহিঃরাজ্যে যাওয়ার সময় তিনি নিখোঁজ হয়ে যান। এরপর…

Read More

নির্বাচন কমিশনার নিয়োগ মামলায় নতুন মোড়! রায় প্রত্যাহারের আর্জি খতিয়ে দেখতে রাজি সুপ্রিম কোর্ট

৭ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ মামলার শুনানিতে এক নতুন আইনি মোড় দেখা গেল। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ গত ২৩ সেপ্টেম্বরের ‘বিভাজিত রায়’  প্রত্যাহার করার আর্জি জানিয়ে দায়ের করা একটি পুনর্বিবেচনা আবেদন খতিয়ে দেখতে সম্মত হয়েছে। সিনিয়র আইনজীবী…

Read More

রসায়নে নোবেল জয় হেনরি কাগান ও কেনসো সোয়াইয়ের, ৯৫ বছর বয়সে বিরল সম্মান জাপানি বিজ্ঞানীর

৭ অক্টোবর : জটিল অর্গানিক রসায়নের দীর্ঘদিনের এক রহস্যের সমাধানে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে চলতি বছরের রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই প্রবীণ বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই। তাঁদের গবেষণা রাসায়নিক বিক্রিয়ার জটিল ও অজানা দিক উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।বিশেষভাবে উল্লেখযোগ্য, ৯৫ বছর বয়সে নোবেল পুরস্কার অর্জন করে বিরল নজির গড়েছেন জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই।…

Read More

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে ধুন্ধুমার; যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ

৭ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ‘ভোটচুরি’ ও স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলে মঙ্গলবারের পর বুধবারও দিল্লির যন্তর মন্তর অভিমুখে বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের আমন্ত্রণে মধ্য দিল্লির এক রেস্তোরাঁয় বিরোধী সাংসদদের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে বাসে চেপে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডেরেক…

Read More

পাথারকান্দিতে নতুন সিডিসি অফিস ভবনের নির্মাণকাজ পরিদর্শন সমজেলা কমিশনারের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাথারকান্দি সমজেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে বৈঠাখালে প্রায় ১৯.৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নতুন সিডিসি অফিস ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। বুধবার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দির সমজেলা কমিশনার ত্রিদিব রায়। পরিদর্শনকালে তিনি ভবনের নির্মাণ অগ্রগতি, কাজের গুণগত মান, প্রস্তাবিত পরিকাঠামো এবং ভবিষ্যতে বিভিন্ন…

Read More

দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে জোর কাছাড় প্রশাসনের

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ, ভিড় সামলানো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা এবং প্রতিমা বিসর্জন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কাছাড় জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম,…

Read More