ষষ্ঠীর দিন পুজোর বাজার করতে গিয়ে ই-রিকশা উল্টে মৃত্যু মহিলার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর দিন পুজোর বাজার করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি হল তুলি দাসের। রাস্তার উপর ই-রিকশা উল্টে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পাশাপাশি রাস্তা মেরামতির কাজের গুণমান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

জানা গিয়েছে, ষষ্ঠীর দিন পুজোর কেনাকাটার উদ্দেশ্যে ই-রিকশায় করে যাচ্ছিলেন তুলি দাস। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ই-রিকশাটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীগৌরী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে (এসএমসিএইচ) পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলি দাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *