বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর: হাইলাকান্দিতে আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ৬১তম সিনিয়র আন্তঃজেলা (পুরুষ ও মহিলা) ভলিবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য ২০ জন রেফারির নাম ঘোষণা করেছে অসম ভলিবল সংস্থার রেফারি বোর্ড।
সংস্থার রেফারি বোর্ডের সম্পাদক ধনজিৎ কুমার দাস নির্বাচিত রেফারিদের নাম ঘোষণা করে আগামী ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে হাইলাকান্দি স্টেডিয়ামে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচিত রেফারিরা হলেন সুনীল গোস্বামী, মানস শর্মা (বজালি), দেবজিৎ ডেকা (নলবাড়ি), নয়ন চৌধুরী, সঞ্জীব শর্মা, প্রাঞ্জল দাস (গুয়াহাটি), আনোয়ার হোসেন মজুমদার (রঙিয়া), দেবব্রত চলিহা (মঙ্গলদৈ), মনোনয়ন পাঠক, টংকেশ্বর ওজা (তেজপুর), ব্রজেন বড়ো (ভেরগাঁও), উৎপম বরুয়া (শিবসাগর), নজরুল ইসলাম (যোরহাট), রাজেন মোরান (তিনসুকিয়া), চিত্র বরা (ডিব্রুগড়), দীপঙ্কর সাংমাই (তিতাবর), অলক রেগন (হাইলাকান্দি), সামসুদ্দিন শিকদার (বরপেটা), অঙ্কুর রাজ ফুকন (গোলাঘাট) এবং চত্রজিৎ চুতিয়া (মরান)।




