সোনাইর ইস্ট কাজিডহর হাই স্কুলে নতুন পরিচালনা কমিটি গঠন

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : সোনাইর ইস্ট কাজিডহর হাইস্কুলে গঠন করা হয়েছে নতুন স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)। বুধবার বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচিত সদস্য ও সদস্যাদের সভায় সর্বসম্মতিক্রমে এসএমসির চেয়ারপারসন হিসেবে অলিমা বেগম মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আলতাফ হোসেন লস্করকে মনোনীত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার দাস জানান, সরকারি নির্দেশিকা ও নির্ধারিত গাইডলাইন অনুযায়ী সুন্দর ও সুষ্ঠুভাবে বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এসএমসির সদস্যরা নির্বাচিত হন। এরপর বুধবার নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত চেয়ারপারসন অলিমা বেগম মজুমদার ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও উন্নত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *