ঘুংগুর রাধা সুদর্শন জিউর মন্দিরে ভক্তিভরে পালিত ফিরা রথ, হাজারো ভক্তের সমাগম
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচরের ঘুংঘুরস্থিত ঐতিহ্যবাহী রাধা সুদর্শন জিউর মন্দিরে শুক্রবার ফিরা রথ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ পূজার্চনা, যজ্ঞ, ভজন-কীর্তন, আরতি এবং মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় পরিবেশ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিয়ে বের হওয়া বর্ণাঢ্য…
