উল্টো রথে ব্যাপক উল্লাস হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিমুখর পরিবেশে হাইলাকান্দি শহরে পালিত হলো উল্টো রথযাত্রা। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। এবারও শহরের পাঁচটি স্থান থেকে রথযাত্রা বের হয়। আদি শিব বাড়ি, বানেশ্বর শিব মন্দির, রাধারমণ সেবাশ্রম, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের রথ এবং হাট বার্টগঞ্জ বাজারের আখড়ার রথ…
