ভুরাগাঁওয়ে গরুসহ চোর আটক

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : মরিগাঁও জেলার ভুরাগাঁও থানার অন্তর্গত হাতীলরুয়া পথার গ্রামে স্থানীয় বাসিন্দারা দু’টি বলদ গরুসহ এক গরুচোরকে হাতেনাতে আটক করেন। শুক্রবার রাতে আটক হওয়া গরুচোরটি ভুরাগাঁওয়ের বটালিমারীর সাদ্দাম হোসেন বলে শনাক্ত করে পুলিশ। ধৃত চোরটির কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি সরঞ্জামও উদ্ধার করেছে গ্রামবাসীরা।

এদিকে খবর পেয়ে ভুরাগাঁও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর ও গরু দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া গরু দু’টির মালিক বালিডোঙা গ্রামের আব্দুল ছাত্তার বলে জানা গেছে। উল্লেখ্য, ভুরাগাঁও থানার অধীনস্থ বিভিন্ন গ্রামে গ্রামরক্ষী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে গরুচুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *