ভাবীকালের শিশু-কিশোর নাট্য কর্মশালার সমাপ্তি

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট: ভাবীকাল থিয়েটার গ্রুপ আয়োজিত শিশু-কিশোর নাট্য কর্মশালার সমাপ্তি হল। আটদিন ব্যাপী এই কর্মশালা শুরু হয়েছিল গত ৮ আগস্ট। এতে শহরের বিভিন্ন স্কুল থেকে মোট ২৮ জন শিশু- কিশোর যোগদান করে। গত ১৫ আগস্ট সন্ধ্যায় হয় সমাপ্তি অনুষ্ঠান। প্রশিক্ষণার্থী শিশু-কিশোররা বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে । শিশুরা সমবেত সঙ্গীত এবং সমবেত নৃত্যও পরিবেশন করে। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ব্রাহ্মণ’ কবিতাটি নিয়ে একটি ছোট্ট নাটিকা পরিবেশন করে।

এ দিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে ভাবীকালের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত অভিভাবকরা নিজেদের প্রতিক্রিয়ায় শিশু-কিশোরদের এই কর্মশালায় আপ্লুত বলেই মন্তব্য করেন।
প্রসঙ্গত, ভাবীকাল ২০০৭ থেকে প্রতি বছর যুবনাট্য কর্মশালার পাশাপাশি শিশু-কিশোর নাট্য কর্মশালারও আয়োজন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *