১৭ আগস্ট : জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তবর্তী কারিবা হ্রদে যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির ইতিহাসে এটিকে অন্যতম প্রাণঘাতী পানিপথ দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
রবিবার জিম্বাবুয়ের জাতীয় পুলিশ সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, উদ্ধারকারী দল নতুন করে আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান এখনও চলছে।
গত মঙ্গলবার প্রচণ্ড বাতাসের মধ্যে ফেরিটি উল্টে কারিবা হ্রদে ডুবে যায়। ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে প্রায় ২৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।



