সোনাইতে ভিড়ে ঠাসা শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ভুপেন সঙ্গীত প্রতিযোগিতা

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট :
রবিবার ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এবং সোনাই সঙ্গীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ভূপেন হাজরিকা সঙ্গীত প্রতিযোগিতা। সোনাই এসসি রায় গালর্স হাইস্কুলে বেলা ১১টা থেকে জমজমাট ভারতরত্ন সঙ্গীত শিল্পী ড. ভূপেন হাজারিকার শততম জন্ম জয়ন্তী উৎসব। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রাম শহরের প্রতিযোগি শিল্পীরা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের প্রতিভা তুলে ধরেন। দর্শক সহ অতিথি এবং অভিভাবক ও সঙ্গীতপ্রেমিদের ছিল ভিড়ে ঠাসা উপস্থিতি।

এদিন সোনাই এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও নিট পাস করা ছাত্রদের ব্যতিক্রম গ্রুপ ও সোনাই সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে মেমন্টো,উত্তরীয় সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। যথাক্রমে সোনাই নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর, কৃষি বিভাগের অবসর প্রাপ্ত ইন্সপেক্টর নীহাররঞ্জন দাস, অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাহার বেগম লস্কর, নাট্যকার তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতাংশু চক্রবর্তী, স্বাস্থ্য বিভাগের কর্মচারী তথা নাট্য কর্মী মুজাক্কির আলি মজুমদার, কবি সাহিত্যিক তথা শিক্ষক অনুজকুমার দাস সহ নিট পাস করা পাঁচ জন ছাত্রদের সংবর্ধনা জানানো হয়।

বিচারকের ভূমিকায় ছিলেন রানু চক্রবর্তী ও তানিয়া চক্রবর্তী। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ব্যতিক্রম গ্রুপের সোনাই অনুষ্ঠানের কো অর্ডিনেটর তথা সোনাই সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাট্যকার এনামুল ইসলাম লস্কর এবং সহযোগিতায় ছিলেন নীহার দাস।সোনাইতে সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হয়েছেন সবাইকে দীপালি দাস স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। নিট ছাত্রদের বিশিষ্ট শিক্ষাবিদ সোনাই নিত্য গোপাল হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত মনির উদ্দিন লস্কর স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।

ভুপেন হাজরিকা সঙ্গীত প্রতিযোগিতায় যারা সোনাই অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারা আগামী ৭/৮ সেপ্টেম্বর শিলচরে আরও একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদের নগদ অর্থ সহ বিভিন্ন উপহার সহ পুরস্কার প্রদান করবে ব্যতিক্রম গ্রুপ সোনাই কেন্দ্র ভিত্তিক কমিটি। ভুপেন হাজরিকার সঙ্গীত প্রতিযোগিতায় সফলতা অর্জন করা সকল প্রতিযোগিদের প্রশংসা পত্র প্রদান করা হবে ৭ সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে।আগামিতে এধরনের আরও প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *