আর্জেন্টিনার মুহুর্মুহু আক্রমণে আমরা এলোমেলো হয়ে পড়েছিলাম : ইংল্যান্ড অধিনায়ক

১৬ জুলাই : এগিয়ে গিয়েও শেষ হাসিটা হাসা হয়নি ইংল্যান্ডের। বিশ্বকাপের ২৩তম আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে হতাশ ইংল্যান্ড শিবির। দলীয় অধিনায়ক হ্যারি কেইনের মতে, ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার মুহুর্মুহু আক্রমণে এলোমেলো হয়ে পড়ে তাদের রক্ষণ। ইংল্যান্ড অধিনায়ক কেইন ম্যাচ শেষে বিবিসিকে বলেন, “গোল হজমের পর হয়তো তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠেছিল,…

Read More

রুদ্ধশ্বাস জয়! ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

১৫ জুলাই : ইনজুরি টাইমে এল মার্টিনেজের গোলে ফাইনালে পৌঁছল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার আটলান্টা ময়দানে ম্যাচের ৮৫ মিনিটি পর্যন্ত গোলের অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার সমর্থকদের। ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এ গর্ডন। বল লড়াইয়ে দীর্ঘ ৮৫ মিনিট পর সোজা পোস্টে কিক নেন ই. ফার্নান্দেজ। এবং সফল হন।…

Read More

বিশ্বকাপের মহারণ : বরাকের গ্রাম থেকে শহর—উন্মাদনায় ফুটছে ফুটবল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : বিশ্বকাপের উত্তাপ এখন শুধু স্টেডিয়ামের গ্যালারিতে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে বরাক উপত্যকার শ্রীভূমি হাইলাকান্দি ও কাছাড় জেলার অসংখ্য গ্রাম ও শহর যেন ফুটবল উৎসবে মেতে উঠেছে। শহরের ব্যস্ত সড়ক থেকে প্রত্যন্ত গ্রামের চায়ের দোকান, বাজার, মোড়ের আড্ডা, ক্লাবঘর, যুবকদের মিলনকেন্দ্র সবখানেই এখন…

Read More

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, আবেগ ও নতুন মহারণ

।। বদর উদ্দিন মজুমদার ।।(প্রাক্তন জেলা ক্রীড়াধিকারিক)১৫ জুলাই : ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে দুর্দান্ত এক রেকর্ড রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিশ্বকাপের সেরা চারের লড়াইয়ে এখন পর্যন্ত কখনও হারেনি আলবিসেলেস্তেরা। পাঁচবার সেমিফাইনাল খেলে প্রতিবারই জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের হিসাব বাদ দিলে ইংল্যান্ড এখন পর্যন্ত মাত্র তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। সেই তিন…

Read More

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, গভীর রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সারা বিশ্ব এখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপের উন্মাদনা অসমেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের উৎসাহের কথা…

Read More

হতাশার বিদায়ের পর রেফারির দিকে আঙুল তুললেন দেশ্যম

১৫ জুলাই : ফ্রান্সের এই দলকে অনেকেই মনে করছিলেন সর্বজয়ী। ছন্দ, সৃজনশীলতা ও নান্দনিকতায় ভরপুর এক দল। বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার হিসেবে এই দলকেই বেছে নিয়েছিলেন অনেকেই। এমনকি সুপার কম্পিউটারের হিসাবেও অন্যদের চেয়ে সম্ভাব্যতায় প্রায় দ্বিগুণ এগিয়ে ছিল দলটি। কিন্তু সব হিসাব পাল্টে গেল সেমিফাইনালে এসে। থামতে হলো দে লা ফুয়েন্তের অসাধারণ শৈল্পিক ফুটবলের বিপরীতে।…

Read More

বিশ্বকাপের ফাইনালে স্পেন, ২০ বছর আগের হারের বদলা

১৪ জুলাই : কুড়ি বছর আগের পরাজয়ের বদলা নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের টিকিট নিশ্চিত করে স্প্যানিশরা। স্পেনের হয়ে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল। এরপর ৫৮ মিনিটে পেদ্রো পোরো দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের…

Read More

জয়ী এমএস সোনাই

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল এমএস সোনাই। দুর্দান্ত খেলায় আনোয়ার পার রয়্যাল টাইগার্সকে ২-১ গোলে পরাজিত করেছে তারা। খেলার ২ মিনিটে জ্যাকব লালথুয়ানা গোল করে এমএস সোনাইকে এগিয়ে নেন। এরপর ম্যাচের ৫০ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ডেভিড। আনোয়ার পার…

Read More

বিশ্বকাপে দ্বিতীয়বার ফ্রান্স-স্পেনের মুখোমুখি

।। শামিম বড়ভূইয়া ।।(রেফারি)১৪ জুলাই : ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে মরিয়া স্পেন। বিশ্বকাপে এই দুই দলের…

Read More

ঝাঞ্জারবালি ৯-এ সাইড ফুটবলে চ্যাম্পিয়ন জিরিবাম

বরাক তরঙ্গ, ১২ জুলাই : ঝাঞ্জারবালি যুব সমাজের ৯-এ সাইড ফুটবলের শিরোপা অর্জন করল জিরিবাম। রবিবার দক্ষিণ ঝাঞ্জারবালি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ধনেহরির দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জিরিবাম। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত সময়ে কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার…

Read More