বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রথম দল হিসেবে স্থান করে নেয় বনতারাপুর। বুধবার সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে প্রথম সেমিফাইনালে ১-০ গোলে তারা পরাজিত করে ছাত্র মজলিস ইছারপারকে। ম্যাচের ৪৭ মিনিটে বনতাপুরের হয়ে জয়সূচক গোলটি করেন ছানা ত্রিপুরা। এরপর ইছারপার মরিয়া হয়ে উঠলেও সমতায় ফিরতে পারেনি।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ছানাকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। পুরস্কার তুলে দেন দুই বিশিষ্ট নাগরিক মনুজ কুমার দাস ও রামকৃষ্ণ নাথ। এদিন ম্যাচ পরিচালনা করেন রাকিব হোসেন লস্কর, চিত্রনা, হীরা মণি চৌধুরী ও আবদুল জলিল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শিলচর এমবি ক্লাব ও ধলাই ব্লাস্টার।



