ধলছড়ায় বিএসএফের স্পন্দন লিগে বালিকা বিভাগে ডন বস্কো, বালক বিভাগে শ্রীকোণা ভলিবল অ্যাকাডেমি চ্যাম্পিয়ন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : বারাক উপত্যকার প্রত্যন্ত এলাকার খুদে ভলিবল প্রতিভাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ধলছড়ায় অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী জেলা-স্তরের অনূর্ধ্ব-১৭ ভলিবল প্রতিযোগিতা ‘স্পন্দন লিগ–২০২৬’। বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ১৬টি দল অংশ নেয়। ১ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতার সমাপ্তি হয় ৩ সেপ্টেম্বর সন্ধ্যায়।…
