কনকলসে ফুটবলে চ্যাম্পিয়ন মহাকল এফসি
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : কনকলস আইটিআই ক্লাবের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী গ্রামীণ নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মহাকল এফসি। রবিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মহাকল এফসি ১-০ গোলে এমবিএফসি মকইভাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পাল্টাপাল্টি আক্রমণে মাঠে তৈরি হয় চরম উত্তেজনা। একই সঙ্গে উভয়…
