পুজোর পাস বিক্রি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী

Spread the news

২৮ অক্টোবর : দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রি সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। আজ, বুধবার সকালে এই মামলাতেই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। বাইরে ছিল কড়া নিরাপত্তা। সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার মুহূর্তের মধ্যে মমতার আমলের এই মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। তাঁকে গাড়িতে করে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। পুজোর পাস দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন এর আগেই খারিজ করে দেয় হাইকোর্ট। ফলে তাঁকে গ্রেপ্তারের সম্ভাবনা ক্রমশ বাড়ছিল।

দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির নামে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে এই ঘটনায় প্রায় ৫০-৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অনুমান। অভিযোগের সূত্রপাত গত জুন মাসে। বউবাজার থানায় ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রীর এবং একটি সংস্থা ‘মাস আর্ট’ এর নামে একটি অভিযোগ দায়ের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *