সোনাবাড়িঘাটে কোয়ার্টার ফাইনালে কর্কট
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের শেষ দল হিসেবে স্থান করে নিল কর্কট এফসি। মঙ্গলবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা টাইব্রেকারে পরাজিত করে খালপারের স্টার এফসি-কে। ম্যাচের নির্ধারিত সময়ে কোনও দল গোল করতে না পারায় টাইব্রেকারে খেলা মিমাংসা হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলরক্ষক সাহাআলম…
