আসাম বিশ্ববিদ্যালয়ে ৮ সেপ্টেম্বর থেকে আন্তঃকলেজ ফুটবল

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : আসাম ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের  উদ্যোগে আয়োজিত হতে চলেছে ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট ১২টি কলেজ অংশগ্রহণ করবে। স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপিকা এম তিনেশ্বরী দেবী এক প্রেস বিবৃতিতে এখবর জানিয়েছেন।

এবারের প্রতিযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয় ছাড়াও  অংশ নিচ্ছে আরজি ডিগ্রি কলেজ; করিমগঞ্জ কলেজ; আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাস, এনসি কলেজ, রাধামাধব কলেজ, হাফলং গভর্নমেন্ট কলেজ, ডিফু গভর্নমেন্ট কলেজ, কাছাড় কলেজ, নেহরু কলেজ, এনসিপিএম কলেজ এবং থং নকবে কলেজ।

৯ সেপ্টেম্বর সকাল ৮টায় আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর বনাম আরজি ডিগ্রি কলেজ-করিমগঞ্জ কলেজ ম্যাচের বিজয়ী দলের খেলা হবে। সকাল সাড়ে ৯টায় রাধামাধব কলেজ বনাম ডিফু ক্যাম্পাস-এনসি কলেজ ম্যাচের বিজয়ী দলের এবং সকাল ১১টায় নেহরু কলেজ-এনসিপিএম কলেজ ম্যাচের বিজয়ী দলের খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রথম সেমিফাইনাল এবং দুপুর ২টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১০ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে। স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য পরিস্থিতিতে ম্যাচের তারিখ ও সময়সূচিতে পরিবর্তন করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *