Category: বরাক
লোয়াইরপোয়ায় ‘সেবা সংকল্প’ শিবির, উপকৃত প্রায় দুই হাজার মানুষ, এক ছাদের নিচে ১১টি সরকারি দপ্তরের পরিষেবা
মোহাম্মদ জনি, পাথারকান্দি। কটামণি, ৮ অক্টোবর: সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ ‘সেবা সংকল্প’ শিবির। পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে ‘সেবা সেতু’ অভিযানের অধীনে আয়োজিত এই শিবিরে প্রায় দুই হাজার মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ ও প্রকল্পে আবেদনের সুযোগ পান।শিবিরে মোট ১১টি…
লালা ব্লক চত্বরে সদভাবনা মন্ডপে ‘সেবা সংকল্প অভিযানে’ ব্যাপক সাড়া
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : মনাছড়ায় লালা ব্লক চত্বরে সদভাবনা মণ্ডপে ‘সেবা সংকল্প অভিযানে’ ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বৃহস্পতিবারে আয়োজিত এ অভিযানে জনকল্যাণমূলক পরিষেবার লক্ষ্যে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মতো। তাহা পর্যবেক্ষণ করেন জেলা কমিশনার জয় বিকাশ। এদিন বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণের সাথে মতবিনিময় ও করেন জেলা কমিশনার জয় বিকাশ।…
পাথারকান্দিতে দু’টি বিদ্যালয় পরিদর্শন সীমান্ত বিশ্বাসের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাদানের গুণগত মান উন্নয়ন এবং পরীক্ষায় পাশের হার বাড়াতে তৎপর হয়ে উঠেছে পাথারকান্দি প্রশাসন। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পাথারকান্দি সমজেলার দু’টি বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দি সিডিসির সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস। এদিন তিনি টুকেরবাজার হাইস্কুল এবং জাফরগড় এক্সটেন্ডেড সিনিয়র সেকেন্ডারি স্কুল পরিদর্শন করে বিদ্যালয়গুলির…
দ্বিতীয় বিয়ের অভিযোগ, প্রথম স্ত্রীকে ঘরে তালাবন্দি করে নির্যাতন! কালাইনে পুলিশের উপস্থিতিতে উদ্ধার গৃহবধূ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : প্রথম স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে কাছাড়ের কালাইন লক্ষীপুর দ্বিতীয় খণ্ড এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে তাঁর উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালানো হচ্ছিল। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি চরমে পৌঁছালে ওই…
কাছাড়ে একাধিক থানার ও পুলিশ ফাঁড়ির দায়িত্বে পরিবর্তন
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : কাছাড় জেলা পুলিশে একাধিক আধিকারিকের দায়িত্বে রদবদল করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের জারি করা এক নির্দেশে এই বদলির কথা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, শিলচর সদর থানার সেকেন্ড অফিসার প্রাঞ্জল দাসকে ধোয়ারবন্দ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ধোয়ারবন্দ থানার বর্তমান ওসি অচ্যুত কৃষ্ণ ফুকনকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব…
শিলচরে আনন্দমার্গের ৫৭তম ‘বাবা নাম কেবলম’ কীর্তন দিবস পালন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচরে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আনন্দমার্গের ৫৭তম ‘বাবা নাম কেবলম’ কীর্তন দিবস। এ উপলক্ষে হাইলাকান্দি রোডের রবীন্দ্র সরণিতে অবস্থিত আনন্দমার্গ আশ্রম থেকে শহরে কীর্তন পরিক্রমা ও পথসভার আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আনন্দমার্গের বহু ভক্ত অংশ নেন। আনন্দমার্গের পক্ষ থেকে জানানো হয়,…
ভূপেনের গানে সম্প্রীতি ও মানবতার বার্তা, জন্মশতবর্ষে শিলচরে স্মরণসভা
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার শিলচরের ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত হল এক স্মরণসভা। ড. ভূপেন হাজরিকা ফ্যানস অ্যাসোসিয়েশন, অসম-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীর জীবন, কর্ম ও সৃষ্টির পাশাপাশি তাঁর গানে প্রতিফলিত মানবতা, ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ড. হারাণ দে…
সড়কপথ নির্মাণ কাজে জনগণের সহযোগিতা সাফল্য এনে দেয়: ইঞ্জিনিয়ার বনজিত অধিকারী
আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সড়কপথ নির্মাণের কাজে ঠিকাদারকে সহযোগিতা করলে কাজের মানদণ্ড ভালো থাকে। এছাড়া কাজের মানদণ্ড ভালো রাখতে ঠিকাদারের মনমানসিকতাও অনেকটা সাফল্য এনে দেয়। কাজ ভালো হলে বিভাগীয়দের মনে উৎসাহ জাগে। বৃহস্পতিবার সোনাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধনীপুর কোনারগ্রামে গজারি ব্রিজ থেকে প্রায় তিনশো মিটারের অধিক নির্মিত রাস্তা হ্যান্ডওভার ও টেকিং…
তথ্যের অধিকার আইন সপ্তাহ উপলক্ষে হাইলাকান্দিতে সচেতনতা সভা রাজ্য কমিশনের
সচেতনতা সভার পাশাপাশি সাতটি আরটিআই আবেদনের শুনানি অনুষ্ঠিত জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ,, ৮ অক্টোবর: সপ্তাহব্যাপী তথ্যের অধিকার আইন সপ্তাহ পালনের অংশ হিসেবে আসাম তথ্য আয়োগের ব্যবস্থাপনায় এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার হাইলাকান্দিতে একদিনব্যাপী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগের সাতটি তথ্যের অধিকার (আরটিআই) আবেদনের শুনানিও অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় আবর্ত ভবনের রবীন্দ্রনাথ…
গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবিতে করিমগঞ্জে কংগ্রেসের ধরনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে করিমগঞ্জে ধরনা ও প্রতিবাদ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। কংগ্রেসের ঘোষিত ‘গণতন্ত্র বাঁচাও সপ্তাহ’ এবং ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও সপ্তাহ’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার ইন্দিরা ভবন সংলগ্ন ব্রিজ রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালো ব্যাজ ধারণ করে জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা…
