Category: বরাক
ধলাখালে বন বিভাগের অভিযানে দেড় কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার, গ্রেফতার এক
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ধলাইয়ের ধলাখাল এলাকায় বন বিভাগের অভিযানে প্রায় দেড় কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, ধলাই হাওয়াইথাং রেঞ্জের অধীন ধলাখাল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগের একটি দল।…
অগপ-র দুই নবনির্বাচিত ওয়ার্ড কমিশনারকে সংবর্ধনা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনে অসম গণ পরিষদ (অগপ)-র দুই নবনির্বাচিত ওয়ার্ড কমিশনারকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হলো। বৃহস্পতিবার দুপুরে অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কেএইচ বিমলেন্দু সিংহের রামনগরস্থিত বাসভবনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অগপ-র কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি তথা…
সোনাইয়ের নগদীরগ্রাম থেকে নিখোঁজ প্রবীণ মহিলা
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সোনাই থানার অন্তর্গত নগদীরগ্রাম তৃতীয় খণ্ড থেকে নিখোঁজ হয়েছেন ৬৫ বছর বয়সী ফুলেরুন নেসা লস্কর। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। নিখোঁজ ফুলেরুন নেসা মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা…
ধলাইয়ের রাজঘাটে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর-আইজল জাতীয় সড়কে (NH-306) সাতসকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ রাজঘাটের এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম মিনা বেগম বড়ভূইয়া (৫৫)। তিনি ভাগা এলাকার রাজগোবিন্দপুরের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিনা বেগম পায়ে…
৬৮ বছরের ঐতিহ্যে বালিপিপলা সর্বজনীন দুর্গাপূজার জোরদার প্রস্তুতি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ৬৮ বছরের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলায় এবারও দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৯৫৮ সালে স্থানীয় কয়েকজনের উদ্যোগে অতি সংক্ষিপ্ত পরিসরে শুরু হওয়া এই পূজা সময়ের সঙ্গে সঙ্গে আজ এলাকার সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের সীমান্তবর্তী বালিপিপলা ও সংলগ্ন এলাকায় বাঙালি,…
শহর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অতনু ভট্টাচার্যের
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিলচর শহর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অতনু ভট্টাচার্য। পুর নিগম নির্বাচনে দলের ব্যর্থতার দায়ভার গ্রহণ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের কাছে পাঠানো পদত্যাগপত্রে অতনু ভট্টাচার্য জানান, শিলচর শহর কংগ্রেসকে প্রত্যাশিত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে তিনি ব্যর্থ হয়েছেন। পুর নিগম…
শ্রীভূমির এসএসপির নবনির্মিত কার্যালয়ের প্রবেশদ্বার উদ্বোধন কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি নতুন সাজে সেজে উঠল শ্রীভূমি জেলার গুরুত্বপূর্ণ পুলিশ প্রশাসনের কেন্দ্র এসএসপি কার্যালয়। নবনির্মিত প্রবেশদ্বার এবং কার্যালয় চত্বরের সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশ কার্যালয়ের পরিকাঠামোয় যুক্ত হলো নতুন মাত্রা।বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু…
পাথারকান্দিতে নতুন সিডিসি অফিস ভবনের নির্মাণকাজ পরিদর্শন সমজেলা কমিশনারের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাথারকান্দি সমজেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে বৈঠাখালে প্রায় ১৯.৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নতুন সিডিসি অফিস ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। বুধবার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দির সমজেলা কমিশনার ত্রিদিব রায়। পরিদর্শনকালে তিনি ভবনের নির্মাণ অগ্রগতি, কাজের গুণগত মান, প্রস্তাবিত পরিকাঠামো এবং ভবিষ্যতে বিভিন্ন…
দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে জোর কাছাড় প্রশাসনের
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ, ভিড় সামলানো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা এবং প্রতিমা বিসর্জন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কাছাড় জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম,…
করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী গণআন্দোলনের ডাক
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বুধবার করিমগঞ্জের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে দুপুর সাড়ে ১২টা থেকে অনুষ্ঠিত এক গণসমাবেশে এই আহ্বান জানান ‘করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ ও বক্তারা। সমাবেশে সভাপতিমণ্ডলীতে ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক সুনীত রঞ্জন…
