জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : মনাছড়ায় লালা ব্লক চত্বরে সদভাবনা মণ্ডপে ‘সেবা সংকল্প অভিযানে’ ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বৃহস্পতিবারে আয়োজিত এ অভিযানে জনকল্যাণমূলক পরিষেবার লক্ষ্যে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মতো। তাহা পর্যবেক্ষণ করেন জেলা কমিশনার জয় বিকাশ। এদিন বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণের সাথে মতবিনিময় ও করেন জেলা কমিশনার জয় বিকাশ।
এদিন ফিতা কেটে ‘সেবা সংকল্প অভিযান’র আনুষ্ঠানিক উদ্ভোদন এডিসি অন্তরা সেন। আর কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ পরিষেবা ডেক্সগুলি পরিদর্শন করেন করেন তিনি।
নাগরিকরা সহজেই বিভাগীয় পরিষেবা পেতে সরকারি উদ্যোগে সন্তুষ প্রকাশ করেন। এ প্রক্রিয়ায় সপ্তাহজুড়ে জনকল্যাণমূলক প্রকল্পগুলি সরাসরি জনগণের কাছে অত্যন্ত স্বচ্ছতা ও দক্ষতার সাথে পৌঁছে দেওয়া নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ও তিনি উদ্ভোদনী সভায় বক্তব্য রাখেন। সরকারি পরিষেবা জনগণের দোয়ারে পৌঁছে দেওয়ার প্রাসঙ্গিকতা ও তুলে ধরেন তিনি।

সপ্তাহজুড়ে সেবা সংকল্প অভিযানের গুরুত্ব তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন লালার সার্কল অফিসার সিদ্ধার্থ সোনওয়াল, লালা উন্নয়ন ব্লকের বিডিও আদিত্য মুখার্জি, সহকারী কমিশনার গৌরব দত্ত। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত উপচে পড়া ভিড় ছিলো লক্ষ্যনীয়।



