Category: বরাক
ধলাইয়ের দক্ষিণ চান্নিঘাট গছরা এলাকায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দক্ষিণ চান্নিঘাটের গছরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা নাগাদ চান্নিঘাট জিপির ৫ নম্বর গ্রুপের বাসিন্দা ৫২ বছর বয়সি সুধন্য রায়ের গোয়ালঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা হাঁস-মুরগি, একটি সাইকেল, প্রচুর কাঠ, জানালার চৌকাঠসহ বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গোয়ালঘরে থাকা দুটি গাভির…
জেন-জি আন্দোলনে দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে : এবিভিপির সর্বভারতীয় সম্পাদক কমলেশ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : চলমান জেন-জি আন্দোলনের তীব্র বিরোধিতা করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি বলে আখ্যা দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনটির দাবি, এই ধরনের আন্দোলন দেশের অন্দরে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়ন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক…
আলুর আড়ালে ইউরিয়া, লায়লাপুরে আটক লরি সহ ২, উদ্ধার ৩৫০ বস্তা
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : আলুর আড়ালে ইউরিয়া সার পাচার ভেস্তে দিল লায়লাপুর পুলিশ। এক অভিযানে ১২ চাকার লরি থেকে উদ্ধার করা হয়েছে ৩৫০ বস্তা ইউরিয়া সার। জানা গেছে, অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পেট্রোল পোস্টে পুলিশের অভিযানে AS01 PC 7114 নম্বরের লরিটি আটক করা হয়। লরিতে তল্লাশি চালিয়ে আলুর বস্তার আড়ালে ইউরিয়া সারের বস্তা উদ্ধার হয়।এই…
শিলচরে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক উৎসব উদযাপন
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শিলচরের বঙ্গ ভবনে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক উৎসব উদযাপিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী পুষ্প বিশ্বাস, আঞ্চলিক সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে, শিক্ষাবিদ শ্যামলী কর ভাওয়াল, সমাজসেবী অংশুকুমার রায় এবং সংস্কৃতিকর্মী ভাস্কর দাস। এ সময় উপস্থিত…
বাংলা ভাষা শিক্ষা প্রসারে হাইলাকান্দিতে দূর-শিক্ষার পাঠকেন্দ্র খুলছে বরাকবঙ্গ
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : বাংলা ভাষা শিক্ষা প্রসারে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাইলাকান্দিতে সংগঠন পরিচালিত দূর শিক্ষা কেন্দ্রের নতুন পাঠকেন্দ্র খুলছে। এর ফলে ওই জেলার যেসব পড়ুয়া অসম সরকারের শিক্ষাবিভাগ অনুমোদিত এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সে পাঠ নিতে আগ্রহী তারা উপকৃত হবেন। এতদিন তাদের শিলচর বঙ্গভবনে এসে পাঠ নিতে হতো।চলতি শিক্ষাবর্ষ…
সুস্থ জীবন যাপনে যোগ অনুশীলন জরুরি, নবপ্রজন্মকে বার্তা কর্মশালায়
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : কাটিগড়ার কাতিরাইল যোগ ব্যায়াম সেন্টার ফাউন্ডেশনের বছর ব্যাপী যোগ কর্মসূচি শুরু হয়েছে রবিবার। দেবী পক্ষের প্রথম দিনই বিহারা সরস্বতী বিদ্যা নিকেতনে “ধ্যান সে জ্ঞান” কর্মশালার আয়োজন করে ফাউন্ডেশন। পরিচালনায় ছিল ফাউন্ডেশনের যৌগিক ও হলিস্টিক এডুকেশন ইউনিট “ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস। স্কুলের বিভিন্ন ক্লাসের ৭০ জন পড়ুয়া…
আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কিশোর নাথ
বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে আশাকর্মী ও সুপারভাইজারদের সম্মাননা প্রদান বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আশা কর্মী ও সুপারভাইজারদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আশা কর্মী ও সুপারভাইজারদের হাতে সম্মাননা…
হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য, ইয়াবা সহ গ্রেফতার ৭
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহার নেতৃত্বে হাইলাকান্দি জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে…
বিধায়ক না থাকলেও সোনাইয়ের উন্নয়নে কোনও ঘাটতি হতে দেব না : পরিমল
সোনাইয়ে ২১ লক্ষ টাকার দু’টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সোনাই বিধানসভা এলাকার উন্নয়নে মোট ২১ লক্ষ টাকা ব্যয়সাপেক্ষ দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সোমবার সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল ২০২৪–২৫-এর অধীনে সোনাই পুরসভার চার নম্বর ওয়ার্ডের তুলারগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকায় এই প্রকল্প দু’টির শিলান্যাস করেন। প্রথম প্রকল্পটির…
বাজারিছড়ায় সন্দেহজনক হেরোইনসহ যুবক আটক, উদ্ধার ৬টি ছোট শিশি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল কাছাড় জেলার বাজারিছড়া থানার পুলিশ। অভিযানে কমল হুসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে সন্দেহজনক হেরোইনজাতীয় পদার্থভর্তি ছয়টি ছোট শিশি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন ৩.২৬ গ্রাম। পুলিশ…
