পুজোর বাজারে শিলচরে ছিনতাইবাজদের দৌরাত্ম্য, সোনাইয়ের ব্যবসায়ীর ২ লক্ষ উধাও

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : পুজোর বাজারে শিলচর শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইবাজ চক্র। মঙ্গলবার দেওয়ানজি বাজার সংলগ্ন এলাকায় কৌশলে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ হাতিয়ে নিল দুষ্কৃতীরা। ব্যাগে থাকা ২ লক্ষ ১৯ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, সোনাইয়ের নতুন রামনগর এলাকার ওই ব্যবসায়ী মঙ্গলবার ব্যবসার কাজে কেনাকাটা করতে…

Read More

পুজোয় যানজট, বিদ্যুৎ, জল ও নিরাপত্তায় বিশেষ নজর শিলচর পুরনিগমের, রাস্তার ধারে মণ্ডপ নির্মাণে অনুমতি নয়

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দুর্গাপুজোকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ, রাস্তা মেরামতি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়েছে শিলচর পুরনিগম। রাস্তার উপর বা ধারে মণ্ডপ নির্মাণের ফলে যান চলাচলে বিঘ্ন এড়াতে এ ধরনের নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার পুরনিগমের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি…

Read More

অসম, মিজোরাম ও গুজরাটে ইডির বড়সড় অভিযান, উদ্ধার ৩৫ লক্ষ টাকা

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : মাদক পাচার ও আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ), ২০০২-এর অধীনে মিজোরামের আইজল ও চাম্ফাই, অসমের শ্রীভূমি এবং গুজরাটের আমেদাবাদের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, মিজোরাম পুলিশের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত…

Read More

সাত বছর পর প্রকাশিত ‘আর্ট ইকো’র ২০তম সংখ্যা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচন

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে প্রকাশিত হলো কলা ও সংস্কৃতিবিষয়ক দ্বিভাষিক জার্নাল ‘আর্ট ইকো’র ২০তম সংখ্যা। মঙ্গলবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্নালটির নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ১৮ জন লেখকের লেখা সমৃদ্ধ এই সংখ্যাটি বরাক উপত্যকার শিল্প, সংস্কৃতি ও দৃশ্যশিল্পের ইতিহাস সংরক্ষণ এবং গবেষণার প্রসারে…

Read More

হাইলাকান্দিতে পুলিশের অভিযানে ১০ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আটক, চাঞ্চল্য জেলাজুড়ে

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : হাইলাকান্দিতে পুলিশের অভিযানে ১০ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই মহিলা ও পাঁচটি শিশু রয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরে বসবাস করছিলেন। সেখান থেকে বিতাড়িত হওয়ার পর তাঁরা হাইলাকান্দিতে এসে…

Read More

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও গবেষণায় জোর, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত পিয়ার টিমের পরিদর্শন সমাপ্ত

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ বাস্তবায়নের প্রস্তুতি, গবেষণার পরিসর সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে শেষ হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত পিয়ার টিমের দু’দিনের পরিদর্শন। সোমবার থেকে শুরু হওয়া এই পরিদর্শন মঙ্গলবার সমাপ্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো, গবেষণামূলক কার্যক্রম, গুণমান নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখেন বিশিষ্ট…

Read More

পাথারকান্দির রবীন্দ্র ভবন অডিটোরিয়াম পরিদর্শনে সমজেলা সহকারী আয়ুক্তের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ  ১৩ অক্টোবর : পাথারকান্দির অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক মিলনকেন্দ্র রবীন্দ্র ভবন অডিটোরিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার পরিদর্শনে এলেন পাথারকান্দি সমজেলার সহকারী আয়ুক্ত সীমান্ত বিশ্বাস। তাঁর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় মহলে নতুন করে গুরুত্ব পেয়েছে রবীন্দ্র ভবনের পরিকাঠামোগত অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের বিষয়টি।এদিন সহকারী আয়ুক্ত সীমান্ত বিশ্বাসের সঙ্গে উপস্থিত…

Read More

লোয়াইরপোয়ায় ভয়াবহ টিলা ধস, মাটির নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেল ম্যাজিক ট্রাক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : প্রকৃতির রুদ্ররূপে ফের আতঙ্ক ছড়াল শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া এলাকায়। আচমকা টিলা ধসে মাটির নিচে চাপা পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি ম্যাজিক ট্রাক। তবে সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালকসহ দুই শ্রমিক। মঙ্গলবার দুপুরে সলগই চা বাগানের ৮ নম্বর ডিভিশনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

Read More

সোনাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালন, যুবসমাজকে সচেতনতার আহ্বান

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে মঙ্গলবার কাছাড় জেলার সোনাই এনজিএইচএস স্কুল প্রাঙ্গণে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা যুব ভারত (MY Bharat), কাছাড়ের উদ্যোগে এবং সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই এনজিএইচএস স্কুলের…

Read More

উধারবন্দে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ, পড়ুয়াদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রতিনিধিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে উধারবন্দে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি জগন্নাথ সিং কলেজে আয়োজন করা হয় ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় কাছাড় জেলার উধারবন্দ সমষ্টির দয়াপুর রোডের কলেজ মোড় থেকে জগন্নাথ সিং কলেজ ক্যাম্পাস পর্যন্ত এই কর্মসূচি…

Read More