গুরু পূর্ণিমা উপলক্ষে সোনাইয়ে শ্রদ্ধাঞ্জলি ও গুরু কীর্তন সেবা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : গুরু পূর্ণিমা উপলক্ষে সোনাইয়ের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়াম হলে চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ড ঝরাগুলের উদ্যোগে বুধবার দ্বিতীয় শ্রদ্ধাঞ্জলি ও গুরু কীর্তন সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী এবং ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উপস্থিতিতে প্রদীপ…

Read More

স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন মন্ত্রী মহীতোষ পুরকায়স্থের ১০৭তম জন্মবার্ষিকী পালন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং মহীতোষ পুরকায়স্থ মূর্তি প্রতিষ্ঠা কমিটির যৌথ উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন মন্ত্রী, জননেতা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত মহীতোষ পুরকায়স্থের ১০৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের…

Read More

সরকারি কার্যালয়ে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবিতে সরব সুরক্ষা পরিষদ

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বরাক উপত্যকায় সরকারি কার্যালয়ে স্বীকৃত ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানালো ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। বুধবার পরিষদের সভাপতি হারাণ দে এবং সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তার কাছে এক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাক উপত্যকার সরকারি কার্যালয়গুলিতে…

Read More

উধারবন্দে রড কারখানা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিল NHRC, দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উধারবন্দ এলাকায় অবস্থিত কেডে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এলএলপি-র ধাতু প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কমিশন এই ঘটনায় অসম সরকারের মুখ্যসচিব এবং কাছাড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত ২৬ জুলাই…

Read More

মেডিক্যাল রোড বেহাল : প্রতিবাদে অভিনব কর্মসূচি, নির্বাহী প্রকৌশলীর নামে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বুধবার অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা নির্বাহী প্রকৌশলীর নামে একটি প্রতীকী কাঠামো তৈরি করে সেখানে ফুল ও গামছা অর্পণ করে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’ নিবেদন করেন। প্রতিবাদকারীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের…

Read More

কুপিয়ে হত্যা : যাবজ্জীবন কারাদণ্ড স্বামী-স্ত্রীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শ্রীভূমির রাতাবাড়ি থানার অন্তর্গত ভেয়াইরডালা গ্রামে প্রায় এক দশক আগে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেছে শ্রীভূমি জেলা আদালত। মামলার দুই অভিযুক্ত সুফিয়ান উদ্দিন এবং তার স্ত্রী আমিনা বেগম ওরফে হাসিনা বেগমকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শ্রীভূমির জেলা ও দায়রা বিচারক আবু সুফিয়ান…

Read More

নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নির্দেশিকা জারি করল শিলচর পুর নিগম

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : নির্মাণ ও ধ্বংসাবশেষ (সিঅ্যান্ডডি) বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ কঠোরভাবে কার্যকর করতে জনসাধারণের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করেছে শিলচর পুর নিগম। নিগমের আওতাধীন এলাকার সমস্ত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং নির্মাণ সংস্থাকে এই বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পুর নিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাত, নালা কিংবা খোলা জায়গায়…

Read More

বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্যের লক্ষ্যে শ্রীভূমি শিক্ষা বিভাগের ‘গৃহ পরিদর্শন’ কর্মসূচি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ জুলাই : শিক্ষার মানোন্নয়ন এবং ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগ। পরীক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের পারিবারিক পরিবেশ, মানসিক অবস্থা ও পড়াশোনার অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য শুরু হচ্ছে ‘প্রকল্প ১০০% সাফল্য HSLC ও…

Read More

সাংবাদিক মলিন শর্মার সপ্তম প্রয়াণবার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে শ্রদ্ধাঞ্জলি, তদন্তে গতি আনার আহ্বান

বরাক তরঙ্গ, ২৮ জুলাই: প্রয়াত সাংবাদিক মলিন শর্মার সপ্তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর প্রেস ক্লাব এবং ‘কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে দীর্ঘ সাত বছর পরও তাঁর রহস্যমৃত্যুর তদন্তের সুরাহা…

Read More

মেহেরপুরে রাস্তা সংস্কার ও ট্রাফিক ব্যবস্থার দাবিতে মানবশৃঙ্খল

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের বেহাল দশা, তীব্র যানজট এবং অবৈধ পার্কিংয়ের সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে মেহেরপুরবাসী। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত হয় এক শান্তিপূর্ণ মানবশৃঙ্খল কর্মসূচি। এতে ব্যবসায়ী, যুবক-যুবতী, প্রবীণ নাগরিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মেহেরপুর এলাকার বিভিন্ন…

Read More